টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে একসঙ্গে বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে মার্কো জানসেন। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করে টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষে উঠে গেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা।

আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে টেস্টে। এর মধ্যে অজিদের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন জানসেন।

বোলারদের তালিকায় ৫ ধাপ এগিয়ে মিচেল স্টার্ককে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। আর অলরাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজাকে সরিয়ে শীর্ষে উঠেছেন জানসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ৮৫ ও বল হাতে ৫ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। গত চার বছর ধরে টেস্টের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন জাদেজা। এবার তাকেই পেছনে ফেলেছেন জানসেন।

চার বছরের বেশি সময় ধরে টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছিলেন জাদেজা। প্রথমবারের মতো এই বিভাগে এক নম্বরে উঠে এলেন জানসেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ডেল স্টেইন তাকে ‘বিশ্বের সেরা ক্রিকেটার’ বলেও অভিহিত করেছিলেন। অভিষেকের উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির পারফরম্যান্সের সুবাদে।

এই ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতীয় এই ওপেনার। শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রান করে আউট হন তিনি। তাতেই দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ভারত। গত জুলাইয়ে অভিষেককে সরিয়ে এক নম্বরে উঠেছিলেন ইশান কিশান। এর আগে ২০২৫ সালে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে পেছনে ফেলে প্রথম শীর্ষে ওঠেন অভিষেক।

টেস্টের ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও। তিনি চার ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন। বাভুমা প্রথম ইনিংসে ১৭৯ রানের ইনিংস খেলেন। তার এই দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারায় সাউথ আফ্রিকা। বাভুমার উপরে এখন কেবল হ্যারি ব্রুক।

টেস্ট বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন ভারতের সাঞ্জু স্যামসন।

নিউজিল্যান্ডের ফিন অ্যালেন তিন ধাপ এগিয়ে আছেন ২৫তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার সাত ধাপ এগিয়ে সপ্তম এবং ভারতের আর্শদীপ সিং ছয় ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন। ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে ইংল্যান্ডের বেন ডাকেট ও হ্যারি ব্রুকের।

ওয়ানডে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ১৩ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি।

  • Related Posts

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    প্রকৃতির এক ভয়ংকর রূপ হলো ট্রপিক্যাল সাইক্লোন, যা সমুদ্রের বুকে জন্ম নিয়ে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই ধরনের শক্তিশালী ঝড়গুলোর নির্দিষ্ট কোনো সংখ্যা বা কোড নম্বর দিয়ে সাধারণ মানুষের…

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আরও অন্তত ১৭৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম