দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

​সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। আজ মঙ্গলবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

  • Related Posts

    রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। মামলায় অন্য সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান…

    কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

    বলিউডের অন্যতম তারকা দম্পতি অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সংসারে আবার খুশির খবর। দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন এ তারকা দম্পতি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যমে মিষ্টি একটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

    রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

    কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

    কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

    প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি সরকার

    প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি সরকার

    শরৎ আর শীতের শুরুতে ত্বকের টানটানভাব ও শুষ্কতা দূর করতে রূপচর্চায় যোগ করতে পারেন যে উপাদান

    শরৎ আর শীতের শুরুতে ত্বকের টানটানভাব ও শুষ্কতা দূর করতে রূপচর্চায় যোগ করতে পারেন যে উপাদান

    যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯০০ হামের রোগী

    যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯০০ হামের রোগী

    চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত দুই চিকিৎসক

    চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত দুই চিকিৎসক