দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৪ সালে ডানপন্থী রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা দুর্নীতিবিরোধী সংগঠন ‘মানোস লিম্পিয়াস’ গোমেজের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। ওই সময় সানচেজ কয়েক দিনের জন্য সরকারি দায়িত্ব থেকে বিরতি নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন কি না, তা নিয়ে ভাবনার কথা জানিয়েছিলেন।

গোমেজের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশের সমালোচনা করেছেন স্পেনের বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ন্যায়বিচারে বিশ্বাসীদের জন্য এটি একটি ভয়াবহ দিন। তবে শেষ পর্যন্ত সত্যের জয় হবে বলেও মন্তব্য করেন তিনি।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস এক সম্পাদকীয়তে বলেছে, পুরো তদন্তপ্রক্রিয়ায় অতিরিক্ত কঠোর পদক্ষেপ, গণমাধ্যমের মনোযোগ আকর্ষণের চেষ্টা এবং নিরপেক্ষতার অভাব দেখা গেছে।

এদিকে সানচেজের ঘনিষ্ঠ মহলেও দুর্নীতির তদন্ত চলছে। তার নেতৃত্বাধীন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) সদর দপ্তরে সম্প্রতি তল্লাশি চালিয়েছে পুলিশ। দলীয় তহবিলের অর্থ অপব্যবহার এবং রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি অভিযোগ মোকাবিলায় অর্থ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

  • Related Posts

    মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল

    আধুনিক জীবনের ব্যস্ততা, অর্থ উপার্জনের প্রতিযোগিতা, পারিবারিক টানাপোড়েন, ব্যর্থতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ—সব মিলিয়ে অনেক মানুষ প্রতিনিয়ত মানসিক চাপ, দুশ্চিন্তা আর হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। কখনো ভবিষ্যতের ভয়, কখনো অতীতের…

    ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

    টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন হতে পারে। তবে রিটার্ন দাখিল করা আর আয়কর পরিশোধ করা এক বিষয় নয়। আয় করমুক্ত সীমার মধ্যে থাকলে রিটার্ন দাখিল করেও করের পরিমাণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল

    মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল

    ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

    ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

    ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

    ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

    সৌদির আভা বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

    সৌদির আভা বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত