দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের মাটি শক্ত করা যে খুব সহজ ছিল তা নয়, নিজগুণে সেই জায়গা তৈরি করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। দেবের সঙ্গে একের পর এক সিনেমায় জুটি বেঁধে ইতোমধ্যে সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছেন তিনি।
এবার টালিপাড়ার আরও এক প্রথম সারির নায়কের সঙ্গে নাকি এক ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। জানা গেছে, দেবের পর এবার জিতের নায়িকা হিসাবে দেখা যাবে ইধিকা পালকে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিতের বিপরীতে অভিনেত্রী ইধিকা পালকে দেখা যেতে পারে। সিনেমাটি এসকে মুভিজের প্রযোজনায় তৈরি হওয়ার কথা রয়েছে।
যদিও এ সিনেমার বিষয়ে এখন পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। অভিনেতা জিৎ কিংবা ইধিকাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, অভিনেতা দেবের সঙ্গে ইধিকার জুটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। একের পর এক সিনেমা পাগলুখ্যাত অভিনেতার বিপরীতে দেখা গেছে তাকে। সেই সিনেমাগুলোর সাফল্যের পর টালিপাড়ায় ইধিকা পালের চাহিদা যে বেড়ে গেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন ইধিকা পাল। সেখানেও যিশু সেনগুপ্তের সঙ্গে একফ্রেমে দেখা যাবে অভিনেত্রীকে। নতুন সিনেমার সবটাই এখন নাকি আলোচনা স্তরে।

  • Related Posts

    ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

    ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাবের জমানো টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বারবার আবেদন করেও ব্যাংক থেকে জমা টাকা তুলতে না…

    কোরআন পাঠের ফজিলত

    সৃষ্টির ওপর স্রষ্টার মর্যাদা যেমন, সব বাণীর ওপর কোরআনের মর্যাদাও তেমন। তাই ঐশীবাণী পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াতের ফজিলত ও মর্যাদা সবচেয়ে বেশি। এতে রয়েছে অনেক সওয়াব, কল্যাণ, রহমত, বরকত, আত্মার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

    ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

    কোরআন পাঠের ফজিলত

    কোরআন পাঠের ফজিলত

    বরিশালে বাসের ধাক্কায় ৩ জন নিহত

    বরিশালে বাসের ধাক্কায় ৩ জন নিহত

    রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

    রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

    তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ছে

    তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি  বাড়ছে

    ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

    ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬