দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেশের ছয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকায় ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • Related Posts

    ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

    রেকর্ড গড়া শুরু। অভিষেকে কিশোরের গোল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরেকটি বড় জয়। চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর রাতটা ছিল দুর্দান্ত। গত দুই আসরের চ্যাম্পিয়নরা মঙ্গলবার ভিয়ালিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। টানা…

    অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ

    দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পেশাগত জীবনের নানা দিক নিয়ে কথা বললেও ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব একটা মুখ খোলেন না…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

    ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

    অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ

    অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ

    চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

    চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

    মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১