নেতানিয়াহু পার্লামেন্টে থাকা না থাকার রায় আজ

ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। দেশটির প্রধান দুই নির্বাচনি জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোটের ফল দেশটির সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে। ইসরাইলে এবার ভোটার প্রায় ৭৩ লাখ। ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে ভোট হচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন।

রয়টার্সের তথ্যানুযায়ী দেশটির আইনে বলা হয়েছে, ইসরাইলের ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রীকে ভোট দেন না। তারা পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেন। প্রতিটি দল নির্বাচনের আগে প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে। প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন হয়। নেসেটে ঢুকতে কোনো দলকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়।

যুদ্ধবাজ নেতানিয়াহু তার দল লিকুদকে নিয়ে ডানপন্থি ও ধর্মীয় জাতীয়তাবাদী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন। তার সরকারের গুরুত্বপূর্ণ শরিক কট্টর ডানপন্থি ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার ও বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিজম। বেন-গভির জাতীয় নিরাপত্তামন্ত্রী ও স্মোত্রিচ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অতি রক্ষণশীল ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমও নেতানিয়াহুর সম্ভাব্য মিত্র।
বিপরীতে ইয়াশার, টুগেদার, ইসরাইল বেইতেনু ও ডেমোক্র্যাটসদের নিয়ে বিরোধী শিবির। এ শিবির জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, তা এখনো ঘোষণা করা হয়নি। তবে সাবেক সেনাপ্রধান ও ইয়াশারের নেতা গাদি আইজেনকটকে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীদের মধ্যে এগিয়ে রাখা হচ্ছে। টুগেদারের নেতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও দাবিদার। সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সরকারপ্রধান হওয়ার দাবিদার।

গত শুক্রবারের এক জরিপের তথ্যমতে, লিকুদ ও ইয়াশার ২২টি করে, টুগেদার ১৪টি এবং ডেমোক্র্যাটস ও জয়েন্ট লিস্ট ৯টি করে আসন পেতে পারে। জিউইশ পাওয়ার, শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম ৮টি, ইসরাইল বেইতেনু ও রিলিজিয়াস জায়োনিজম ৭টি করে এবং রা’আম ৫টি আসন পেতে পারে।

এ হিসাবে নেতানিয়াহুর শিবিরের ৫৩ এবং বিরোধী শিবিরের ৫২টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে কোনো জোটেরই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। ফলে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর সমর্থন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তবে আইজেনকটসহ অধিকাংশ বিরোধী নেতা তাদের সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করেছেন। সমঝোতা না হলে আবার নির্বাচন হতে পারে। তত দিন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকতে পারেন নেতানিয়াহু। নেতানিয়াহু এ পর্যন্ত ছয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন। আবার সরকার গড়তে পারলে হবে সপ্তম মেয়াদ।

ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার পর এটিই প্রথম নির্বাচন। নিরাপত্তাব্যর্থতার দায় ও স্বাধীন তদন্তের দাবি ভোটের বড় বিষয়। নেতানিয়াহু দায় নিতে অস্বীকৃতি জানালেও বিরোধীরা জবাবদিহি চাইছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতি এবং রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক নিয়েও ভোটারদের মধ্যে ক্ষোভ রয়েছে।

ইসরাইলের নির্বাচন নিয়ে গাজার বাস্তুচ্যুত বাসিন্দা মোহাম্মদ ইলিয়ান আলজাজিরাকে বলেছেন, ‘নেতানিয়াহুর হারলেও ইসরাইলের নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। তারপরও আমি নেতানিয়াহুর পরাজয় চাই।’

  • Related Posts

    এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নামে আটজনকে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে নিয়োগ দেওয়ার একটি পত্র জাল বলে জানিয়েছে সংস্থাটি। সরকারি দফতর থেকে এ নিয়োগপত্র প্রকাশ করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য…

    ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

    ইসরাইলের নির্বাচনে অর্থের বিনিময়ে আরব রাজনৈতিক দল রা’আমের পক্ষে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের সেগেভ শালোম ও আরআরা বেনেগেভ এলাকার বাসিন্দা ওই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

    এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

    ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

    ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

    টুপটুপ রিসোর্টে ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

    টুপটুপ রিসোর্টে ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

    ‘খুনি নই, প্রেমিক’-কিং শাহরুখ

    ‘খুনি নই, প্রেমিক’-কিং শাহরুখ

    সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

    সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

    কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

    কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ