বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দুর্দান্ত সুযোগ বাংলাদেশের সামনে। সেজন্য মেলাতে হবে কঠিন সমীকরণ। প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। এই সমীকরণ সামনে রেখে কাল প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে দলটি।
তবে তার ঠিক আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে পড়ে গেছে দুশ্চিন্তায়। দলের এই দুশ্চিন্তার কারণ অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আজ মঙ্গলবার অনুশীলনে নেট সেশনে ব্যাটিং করার সময় হাতে আঘাত পেয়েছেন তিনি।

আজ চোট পাওয়ার পরে মাঠেই তার হাতে বরফ দেওয়া হয়। এরপর অনুশীলন ছেড়ে চলে যান তিনি।
তবে মুশফিকের চোট কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আগামীকাল থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের আগে মুশফিকের চোট বাংলাদেশের প্রস্তুতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

  • Related Posts

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ হস্তান্তরের দাবিতে কঠোর কর্মসূচিতে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) আন্দোলনের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর চালিয়েছেন। পূর্বঘোষিত…

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িক বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে এনআইডি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন