বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ছাড়াল ১০৩ ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতিদিনই বাড়ছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে যায়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.৭৩ ডলারে উঠেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় আগের দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটিই হতে যাচ্ছে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি।

এদিকে, চলতি মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছিল।

  • Related Posts

    গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দায়িত্বশীলদের অবহেলায় প্রশাসন যন্ত্রের এই প্রাণকেন্দ্র অরক্ষিত হয়ে উঠেছে। বিদ্যমান নিয়মের তোয়াক্কা না করে যে কেউ ঢুকে পড়ছেন সচিবালয়ে। সচিবালয়ে প্রবেশ…

    চীনের কাছে ৭-১ গোলে হেরে অলিম্পিক থেকে বাংলাদেশের বিদায়

    এশিয়ান গেমসে হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হেরে ২০২৮ অলিম্পিকের বাছাইপর্বে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। গিফুতে অনুষ্ঠিত ম্যাচে জিমিদের ৭-১ গোলে হারিয়েছে চীন। এই হারের ফলে আগামী পরশু থাইল্যান্ডের বিপক্ষে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    চীনের কাছে ৭-১ গোলে হেরে অলিম্পিক থেকে বাংলাদেশের বিদায়

    চীনের কাছে ৭-১ গোলে হেরে অলিম্পিক থেকে বাংলাদেশের বিদায়

    হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    লবণ আমদানির খবরে কুতুবদিয়ার চাষিদের দুশ্চিন্তা

    লবণ আমদানির খবরে কুতুবদিয়ার চাষিদের দুশ্চিন্তা

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার