ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, নতুন ইতিহাস গড়লেন কেইন

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। এই জয়ের দিনকয়েক পর ফাঁস হলো ব্যালন ডি’অরের ভোটের বিস্তারিত তথ্য। সেখানেই দেখা গেল ইতিহাস গড়ে ফেলেছেন কেইন। ভোটের বর্তমান নিয়মে এটাই সবচেয়ে কম ব্যবধানের জয়। কেইন কিলিয়ান এমবাপেকে হারিয়েছেন মাত্র ২৮ পয়েন্টে।
ভোটের হিসাব শুক্রবার প্রকাশ করেছে ব্যালন ডি’অরের আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবল। তারা তাদের শুক্রবারের সংস্করণে ভোটের বিস্তারিত তালিকা ছেপেছে।

বায়ার্ন মিউনিখের কেইন ১০০ জন বিচারকের কাছ থেকে প্রথম স্থানের ভোট পেয়েছেন ৪০টি। মোট পয়েন্ট ১ হাজার ৫৫। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর তিনিই প্রথম ইংলিশ ফুটবলার, যিনি ব্যালন ডি’অর জিতলেন। রিয়াল মাদ্রিদের ফ্রান্স অধিনায়ক এমবাপে প্রথম স্থানের ভোট পেয়েছেন ২৩টি। তার মোট পয়েন্ট ১ হাজার ২৭। দুজনের পয়েন্ট ব্যবধান ২৮।
এর আগে সবচেয়ে কম ব্যবধান ছিল ৪১ পয়েন্ট। ২০২৪ সালে তখন ম্যানচেস্টার সিটির রদ্রি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে ৪১ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার ব্যবধান সেই রেকর্ডের চেয়েও কম।

গত বছরের ফল ছিল একেবারে আলাদা। পিএসজির উসমান দেমবেলে পেয়েছিলেন মোট ১ হাজার ৩৮০ পয়েন্ট। তিনি বার্সেলোনার লামিন ইয়ামালের চেয়ে ৩২১ পয়েন্টে এগিয়ে ছিলেন।

এ বছরের গ্রীষ্মে ইয়ামাল স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু ব্যালন ডি’অরের ভোটে তিনি হয়েছেন তৃতীয়। তার পয়েন্ট ৮৮১। কেইনের চেয়ে তিনি ১৭৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন।

ব্যালন ডি’অরের জন্য ভোট দেন সাংবাদিকেরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের শীর্ষ ১০০ দেশ থেকে একজন করে সাংবাদিক ভোট দেন। নারী বিভাগে ভোট দেন সেরা ৫০ দেশের সাংবাদিকেরা।

  • Related Posts

    বয়স ৪০ পার হলে হলে চুলের যত্ন নেবেন যেভাবে

    বয়স বাড়ার সঙ্গে ত্বকের পাশাপাশি চুলেও নানা পরিবর্তন দেখা দেয়। একসময় যে চুল ছিল ঘন ও উজ্জ্বল, ৪০ বছর পেরোনোর পর তা হয়ে উঠতে পারে রুক্ষ ও পাতলা। বাড়তে পারে…

    আজকের নামাজের সময়সূচি

    আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু দুপুর ১১টা ৪৫ মিনিটে। আসরের সময় শুরু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বয়স ৪০ পার হলে হলে চুলের যত্ন নেবেন যেভাবে

    বয়স ৪০ পার হলে হলে চুলের যত্ন নেবেন যেভাবে

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    এইচএসসিতে এবার প্রায় অর্ধেকই ফেল

    এইচএসসিতে এবার প্রায় অর্ধেকই ফেল

    ভারতের ‘জিপিএস’-কে নির্ভুল করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

    ভারতের ‘জিপিএস’-কে নির্ভুল করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

    ঢাকা বোর্ড: পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

    ঢাকা বোর্ড: পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

    দেশে স্বর্ণের দামে আবারও পতন

    দেশে স্বর্ণের দামে আবারও পতন