ভারত থেকে আজ ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ আসছে

ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে আসছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)।

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো বাংলাদেশে আসবে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নেওয়া হবে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।
বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে প্রথম চালানে এসব কোচ আসছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। বর্তমানে সেগুলো ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে অবস্থান করছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে সেখান থেকে ছেড়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশে ঢোকার কথা রয়েছে।

দুপুর ১টার দিকে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছাতে পারে।

তিনি আরও জানান, দর্শনায় কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কোচগুলো সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে।

ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এসব ব্রডগেজ রেলকোচ সংগ্রহ করছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পাদিত সর্বমোট ২০০টি ব্রডগেজ রেল কোচ সরবরাহের এ চুক্তির অধীনে প্রথম চালানে চার ধরনের মোট ১৮টি কোচ রয়েছে। এর মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ও বহুমুখী ব্যবহারের কথা মাথায় রেখে এ পাওয়ার কারগুলোর মধ্যে গার্ডদের জন্য আলাদা কামরা এবং সাধারণ যাত্রীদের মালামাল বা লাগেজ বহনের জন্য নির্দিষ্ট স্থানের সুব্যবস্থা রাখা হয়েছে।

  • Related Posts

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের কর্মব্যস্ততা ও প্রতিকূলতা অনেক সময় হৃদয়কে উদাসীন ও আল্লাহবিমুখ করে তোলে। তাই ঘুমানোর আগের এ সময়টুকু হৃদয়কে আল্লাহমুখী করার অন্যতম শ্রেষ্ঠ সময়। আর দিনের…

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০