ভারতের ‘জিপিএস’-কে নির্ভুল করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

ভারতীয় ‘জিপিএস’ বা দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’-কে শক্তিশালী করতে মহাকাশে অত্যাধুনিক এক স্যাটেলাইট তথা কৃত্রিম উপগ্রহ পাঠাল দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা জিএসএলভি রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে দিকনির্ণয়কারী অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ এনভিএস-০৩।

ইসরোর বিজ্ঞানীরা আশা করছেণ ভারতীয় দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’ (নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন)-কে শক্তিশালী করতে এই স্যাটেলাইটের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থার উপর নির্ভরতা কমাবে বলে দাবি করা হচ্ছে।

স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর শনিবার সকালে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘‘আমাদের মহাকাশ বিজ্ঞানীদের নিষ্ঠা, উদ্ভাবনী শক্তি দেশকে গর্বিত করে চলেছে। এই মিশন আমাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন এনভিএস-০৩ স্যাটেলাইট বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে আমাদের স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে আরও এগিয়ে দেবে। সাধারণ মানুষের উপকার হবে এতে।’’

বর্তমানে রাস্তাঘাটে দিকনির্ণয়, মানচিত্রে কোনও সঠিক অবস্থান খোঁজা কিংবা সময় গণনার ক্ষেত্রে আমাদের অনেকাংশেই আমেরিকার প্রযুক্তি এবং স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে হয়। এনভিএস-০৩ নামক কৃত্রিম উপগ্রহটিতে আছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি (রুবিডিয়াম অ্যাটমিক ক্লক), যার ফলে এই স্যাটেলাইট সরাসরি এল১, এল৫ এবং এস ব্যান্ডে সঙ্কেত পাঠাতে পারবে। আমরা যে সাধারণ স্মার্টফোন বা স্মার্টওয়াচ ব্যবহার করি, তার চিপের সঙ্গে এল১ ব্যান্ড সরাসরি সামঞ্জস্যপূর্ণ। ফলে সাধারণ মানুষ ম্যাপে আরও নিখুঁত তথ্য পাবেন। সময়ের গণনাও এই স্যাটেলাইটের তথ্যের মাধ্যমে আরও নির্ভুল হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্রের জিপিএস-এর উপর নির্ভরশীলতা কমাতে ভারত সম্পূর্ণ নিজস্ব ভূ-ভিত্তিক সময় গণনা পদ্ধতি গড়ে তোলার চেষ্টা করছে। দেশের পাঁচটি শহরে রিজিওনাল রেফারেন্স স্ট্যান্ডার্ড ল্যাবরেটরিজ়ে জাতীয় সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেকেন্ডারি টাইম-স্কেল গড়ে তোলা হয়েছে। এই পাঁচটি শহর হল, গুয়াহাটি, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, অহমদাবাদ এবং ফরিদাবাদ। এই ব্যবস্থাকে আরও উন্নত ও নিখুঁত করে তুলবে ইসরোর নতুন স্যাটেলাইট।

এনভিএস-০৩ স্যাটেলাইটটির ওজন প্রায় ২২৫০ কিলোগ্রাম। এটি ইসরোর পরবর্তী প্রজন্মের দিকনির্ণয়কারী স্যাটেলাইট সিরিজ়ের তৃতীয় উৎক্ষেপণ। তা ছাড়া, জিএসএলভি রকেট এই নিয়ে ২০ বার সফল ভাবে মহাকাশে পাঠাল ভারত।

সূত্র: আনন্দবাজার

  • Related Posts

    আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

    আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে জাহাজটিতে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা করা হয়ে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় জাহাজ পরিবহণ…

    মরাধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

    বলিউডের সোনালী যুগের অন্যতম আলোচিত এবং চর্চিত বিষয় ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম এবং তাদের বিচ্ছেদ। ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে একসঙ্গে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

    আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

    মরাধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

    মরাধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

    মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ