মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টা ২১ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালক হৃদয়কে উদ্ধার করে। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর, আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তাঁর মায়ের নাম কাজল রেখা।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী সাজ্জাদ আহত হন। তাঁর বাবার নাম রবিউল আউয়াল। তিনি সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। নিহতের মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত হৃদয় সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে তিনি দেশে এসেছিলেন। কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালক ও আরোহীদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, হেলমেট ব্যবহার এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

  • Related Posts

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    সকালে ঘুম থেকে ওঠার পর কী করছেন, তার প্রভাব পড়তে পারে আপনার সারাদিনের কাজের ক্ষমতা ও সুস্থতায়। তাড়াহুড়ায় নাশতা বাদ দেওয়া, দীর্ঘক্ষণ বসে থাকা কিংবা রাতের ঘুমের ঘাটতি দিনের শুরুতেই…

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    আগামীকাল ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে আজ বুধবার কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

    নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

    কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

    কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

    চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

    চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি