মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের চোট নিয়ে। মাথায় আঘাত পাওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ম্যাচ শেষে চেলসি কোচ জাবি আলোনসো জানান, মাঠ ছাড়ার সময় ৩৪ বছর বয়সী এই গোলকিপারের জ্ঞান ছিল। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের ফ্রি-কিক ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেজ। বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করার সময় এভারটনের ডিফেন্ডার জারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে তাঁর মাথায় সংঘর্ষ হয়।

এরপর দুজনই মাঠে চিকিৎসা নেন। ব্র্যান্থওয়েট দ্রুত সুস্থ হয়ে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিতে হয়। চেলসির চিকিৎসক দল ও প্যারামেডিকরা মাঠেই তাঁর চিকিৎসা করেন। পরে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচের ৭৫ মিনিটে মার্তিনেজের পরিবর্তে ২১ বছর বয়সী গোলকিপার মাইক পেন্ডার্সকে মাঠে নামান চেলসি। তাঁর চিকিৎসার জন্য খেলা দীর্ঘ সময় বন্ধ থাকায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১১ মিনিট যোগ করেন রেফারি।

মার্তিনেজের চোটের দুশ্চিন্তার মধ্যেও অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। পেদ্রো নেতোর দুই গোলে এভারটনকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে দলটি।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে নেতো বলেন, ‘আমরা খুব খুশি। এমির জন্য খারাপ লাগছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় তাঁর জন্য।’

এই জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে চেলসি।

  • Related Posts

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের কর্মব্যস্ততা ও প্রতিকূলতা অনেক সময় হৃদয়কে উদাসীন ও আল্লাহবিমুখ করে তোলে। তাই ঘুমানোর আগের এ সময়টুকু হৃদয়কে আল্লাহমুখী করার অন্যতম শ্রেষ্ঠ সময়। আর দিনের…

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, দণ্ডিত পাঁচজন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০