মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এজেআর কুরিয়ার সার্ভিসের একজন ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, এভিনিউ-৪-এর ১২ নম্বর বাড়ির পাশে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কুরিয়ার সার্ভিসের বিভিন্ন শাখার সামনে একটি চক্র ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। চক্রটিকে গ্রেফতারে আমরা কাজ করছি।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় পল্লবী থানা পুলিশ।

  • Related Posts

    ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা

    ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর নবান্ন রেস্টুরেন্ট এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় , উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের…

    ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

    রেকর্ড গড়া শুরু। অভিষেকে কিশোরের গোল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরেকটি বড় জয়। চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর রাতটা ছিল দুর্দান্ত। গত দুই আসরের চ্যাম্পিয়নরা মঙ্গলবার ভিয়ালিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। টানা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা

    ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা

    ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

    ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

    অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ

    অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ

    চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

    চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি