মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে সকাল ৯টা থেকে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ওই এলাকায় চলাচলরতদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

রবিবার (১ নভেম্বর) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আজকেও সকাল থেকে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা নেমেছে। তারা সড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

এর আগে, গতকাল শনিবার দুপুরের দিকে শ্রমিকেরা মিরপুর ১০ থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী থানাধীন এলাকায় পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে কারখানাটিতে ভাঙচুর চালান শ্রমিকেরা।

এ সময় তারা একটি বিপণিবিতানেও ভাঙচুর চালান। ওইদিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন কালশীর আদর্শনগর এলাকার ২২ তলা পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

  • Related Posts

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।…

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরের প্রথম দিন থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার কথা ছিল। তবে গতকাল শনিবার পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের তরফ থেকে কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। ফলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস

    হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন