মেসিবিহীন ম্যাচে ৪ গোলে আর্জেন্টিনার জয়

লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনার নতুন অধ্যায়ের শুরুটা হলো দুর্দান্ত। মেসিবিহীন প্রথম ম্যাচেই বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

বৃহস্পতিবার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে ১৯তম মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৯তম মিনিটে তরুণ তারকা নিকো পাজ নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ব্যবধান বাড়ান। একটি গোল করার পাশাপাশি সতীর্থকে একটি গোলে সহায়তাও করেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

বিরতির পরও আর্জেন্টিনার দাপট অব্যাহত থাকে। নিকো পাজের নিখুঁত ক্রস থেকে ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো হেডে তৃতীয় গোলটি করেন। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামা হোসে ‘ফ্লাকো’ লোপেজ আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। জাতীয় দলের হয়ে এটি ছিল লোপেজের অষ্টম ম্যাচ।

এই ম্যাচটির সবচেয়ে বড় তাৎপর্য ছিল মেসির অনুপস্থিতি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে এটিই ছিল মেসিকে ছাড়া দলের প্রথম ম্যাচ। তবে মেসির আনুষ্ঠানিক বিদায় এখনো বাকি। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে ফুটবল জাদুকরের।

মেসিকে ছাড়া প্রথম পরীক্ষায় অবশ্য আর্জেন্টিনা দেখিয়ে দিল, দলের আক্রমণভাগে নতুন প্রজন্মের খেলোয়াড়দের ওপরও ভরসা করা যায়। বিশেষ করে নিকো পাজের পারফরম্যান্স নতুন যুগের শুরুতে আলাদা করে নজর কেড়েছে।

বলিভিয়ার বিপক্ষে এই জয় ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার নতুন পথচলায় আত্মবিশ্বাস জোগাল। আগামী ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে স্কালোনির দল।

  • Related Posts

    ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

    যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে রাশিয়ার। বাল্টিক সাগরের তীরে অবস্থিত রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন বা অবরোধের চেষ্টা করা হলে পারমাণবিক অস্ত্রসহ নিজেদের পুরো অস্ত্রভাণ্ডার…

    পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ

    এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারাল পাকিস্তান। ১১১ রানের জবাবে খেলতে নেমে ১১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সাহিবজাদা ফারহানের দল। এই হারে এশিয়ান গেমস থেকে বিদায় নিল বাংলাদেশ। বৃহস্পতিবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

    ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

    পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ

    পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ

    আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    পেটে গজ রেখে সেলাই- রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

    পেটে গজ রেখে সেলাই- রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

    বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে : ট্রাম্প

    ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে : ট্রাম্প