মেসির চোখে অশ্রু নয়, জয়ের হাসি দেখতে চান মার্তিনেজ

বেনিনের বিপক্ষে ম্যাচটি লিওনেল মেসির জন্য হতে যাচ্ছে বিশেষ এক মুহূর্তের। জাতীয় দলের জার্সিতে দেশের মাটিতে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আবেগ ছুঁয়ে গেছে সতীর্থ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকেও। কথা বলতে গিয়ে মেসির শেষ ম্যাচ নিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

মার্তিনেজ বললেন, ‘আমরা চেষ্টা করব, যেন সে যতটা সম্ভব উপভোগ করতে পারে। আমরা তাকে ভালোবাসা ও চুম্বনে ভাসিয়ে দেব। তাকে আনন্দে রাখতে চাই।’

মেসির ক্যারিয়ারে নিজের ভূমিকা নিয়েও কথা বলেছেন এমি, ‘আমি যতটা সম্ভব তাকে সহায়তা করার চেষ্টা করেছি। সে সেটা জানে। আমরা সব সময় এ নিয়ে কথা বলি। ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি ছিল তাকে সাহায্য করার চেষ্টা করা। সে যেটা সবচেয়ে বেশি চেয়েছিল, সেটি অর্জনে তাকে সাহায্য করতে পেরেছি। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমিও এর অংশ হতে পেরেছি।’

স্থানীয় সময় মঙ্গলবার মেসিকে হাসিখুশি দেখতে চান দিবু, ‘মঙ্গলবার আমি তাকে উপভোগ করতে ও হাসতে দেখতে চাই। আমরা কথা বলব। সে রোববার রাতে আসবে। এরপর অনুশীলনকেন্দ্রে আমরা বারবিকিউ করব।’

নিজের শহরেও খেলার ইচ্ছের কথাও জানান মার্তিনেজ। নিজের শহর মার দেল প্লাতার প্রসঙ্গও আসে। সেখানকার মানুষের ভালোবাসার কথা বলতে গিয়ে অপ্রত্যাশিত এক ইচ্ছার কথা জানান দিবু। বলেন, ‘আমি যখনই সেখানে যাই, অনেক ভালোবাসা পাই। কোনো একদিন মার দেল প্লাতায় খেলতে চাই।’

এ কথা বলেই চলে যান দিবু। অবশ্য তিনি ফিফার কোনো ম্যাচ মার দেল প্লাতার হোসে মারিয়া মিনেয়া স্টেডিয়ামে খেলতে চান কি না, সেটি পরিষ্কার করেননি।

নাকি শৈশবে তাকে গড়ে তোলা কোনো ক্লাবের হয়ে আবার সেখানে ফিরতে চান— উরকিসা, তায়েরেস কিংবা সান ইসিদ্রোর মতো ক্লাবের হয়ে— সেটিও জানা যায়নি। দিবুকে নিয়ে তাই শেষ কথা বলা কঠিন। তাঁর ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে।

  • Related Posts

    দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ​সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য…

    শেষ অনুশীলনের ছবি দিয়ে মেসির আবেগী বার্তা

    আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন লিওনেল মেসি। শেষ ম্যাচের আগে তার হাতে সময় আছে ২৪ ঘণ্টারও কম। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড দলের সঙ্গে শেষ অনুশীলনের কিছু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    শেষ অনুশীলনের ছবি দিয়ে মেসির আবেগী বার্তা

    শেষ অনুশীলনের ছবি দিয়ে মেসির আবেগী বার্তা

    ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০

    ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০

    ডাব খাওয়ার উপকারিতা জেনে নিন

    ডাব খাওয়ার উপকারিতা জেনে নিন

    আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস

    আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস

    শীত নামার আগেই মাঠে সবজি, ভালো দামের আশায় কৃষকেরা

    শীত নামার আগেই মাঠে সবজি, ভালো দামের আশায় কৃষকেরা