যেসব এলাকায় আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪১টি এলাকায় জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের কারণে শুক্রবার (৯ অক্টোবর) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চসার ৩৩ কেভি ফিডারের জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

মিরেশ্বর, পঞ্চসার (ইটখোলা), বাস্তুহারা, গোসাইবাগ, বাগবাড়ী, মুক্তারপুর, খালাসীবাড়ী, নতুনগাঁও, নয়াগাঁও মধ্যপাড়া, মানিকপুর, ইদ্রাকপুর, উত্তর কোটগাঁও, হাসপাতাল, সুপারমার্কেট, পুলিশ ফাঁড়ি, পঞ্চসার, মানিকপুর দশতলা, গনকপাড়া, কোটগাঁও, সরদারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির, মুন্সিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাবাড়ী, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, আধারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশপট্টি), দশকানি, মুক্তারপুর চৌধুরীবাড়ী, দয়াল বাজার, বৈখর, চম্পাতলা, রনছ রুহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা ও সড়ক ভবন এলাকা।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ব্যাপারে আরও জানানো হয়েছে, কাজের প্রয়োজনে নির্ধারতি সময়সূচির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে। একইসঙ্গে কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ আবার চালুও করা হতে পারে। এ জন্য সবাইকে বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থান না করে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া সাময়িকভাবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।

  • Related Posts

    দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। এতে হাজারো মানুষকে আটক করার অভিযোগ উঠেছে। আটক ব্যক্তিদের মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির…

    সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

    মাতৃত্বের পর নিজের রূপ ও ওজন নিয়ে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। এই নেতিবাচকতা ও বডি শেমিংয়ের কড়া জবাব দিয়ে এবার মুখ খুলেছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

    দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

    সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

    সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

    প্রতিদিন কিশমিশ খেলে শরীরে মিলবে যে ১০ উপকার

    প্রতিদিন কিশমিশ খেলে শরীরে মিলবে যে ১০ উপকার

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

    ‘চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই’

    ‘চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই’

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি