শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

আকাশ থেকে বর্ষার মৌসুমি বায়ু বিদায় নিতেই কমতে শুরু করেছে বৃষ্টির ঝুম ঝুম শব্দ। আর ঠিক এই ফাঁকেই উত্তরে হিমেল হাওয়ার পরশ নিয়ে পা রাখছে শীত। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মতো উত্তরের জেলাগুলোতে এখনই ভোরের বাতাসে হালকা শিরশিরানি অনুভূত হতে শুরু করেছে। এমনকি রাজধানী ঢাকায়ও উত্তরে হাওয়ার আলতো ছোঁয়া মিলছে। তবে ঢাকাবাসীকে শীতের আসল রূপ দেখতে আর পূর্ণ আমেজ পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
পুরোপুরি শীতের কাপুনি পেতে পৌষ মাস পর্যন্ত অপেক্ষা করতে হলেও, অগ্রহায়ণের মাঝামাঝি সময়েই কিন্তু প্রকৃতির রূপ বদলে যাবে। অর্থাৎ নভেম্বরের শেষ দিক থেকেই ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় বেশ ভালোভাবেই টের পাওয়া যাবে শীতের পরশ। তখন থেকেই তাপমাত্রা একটু একটু করে নামতে শুরু করবে, আর ডিসেম্বরের হাড়কাঁপানো ঠান্ডায় পুরো দেশজুড়ে জমিয়ে বসবে শীতের মিষ্টি আমেজ।

শুক্রবার (১৬ অক্টোবর) এমন তথ্য দেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

এ আবহাওয়াবিদের মতে, নভেম্বরের মাঝামাঝি বা হেমন্তের প্রান্তিক পর্যায়ে হালকা হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পরবে। এছাড়াও এবার এল নিনোর প্রভাবে শীতের অনুভূতি কম থাকবে।

গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে।

  • Related Posts

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের কর্মব্যস্ততা ও প্রতিকূলতা অনেক সময় হৃদয়কে উদাসীন ও আল্লাহবিমুখ করে তোলে। তাই ঘুমানোর আগের এ সময়টুকু হৃদয়কে আল্লাহমুখী করার অন্যতম শ্রেষ্ঠ সময়। আর দিনের…

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০