শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ক্লাশ চলাকালীন প্রথমে আনুমানিক দুপুর ১টার দিকে প্রথমে নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা অসুস্থ হয়ে পড়ে। সে বিদ্যালয়ের সিঁড়িতে অবস্থানকালে অসুস্থ হয়ে যায়। তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। এর পরপরই একেক করে অন্তত ২০-২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

হাইস্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, তিনি তাৎক্ষণিক অসুস্থদের কয়েকজনকে স্কুল থেকে ৩-৪ কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নিয়ে যান। তারপর সেখান থেকে দ্রুত সময়ে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিকাল ৫টা পর্যন্ত অন্তত ২৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর মিলেছে। এর মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেক শিক্ষার্থী হঠাৎ করে অচেতন হয়ে যায়। সন্তানের হঠাৎ করে অসুস্থতার দৃশ্য দেখে অভিভাবকরা অনেকে কান্না শুরু করেন। হাসপাতাল এলাকায় এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। নানা শঙ্কায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সহপাঠীরা জানায়, অসুস্থ হয়ে পড়া অধিকাংশই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

একাধিক শিক্ষক জানান, স্কুলে ওই সময় দুপুরের বিশ্রাম চলছিল। তখন থেকে একেক করে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকে। এরই মধ্যে ওই স্কুলের শরীর চর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন।

কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেন মং জানান, মেডিকেল সাইন্সে এটিকে ‘মাস সাইকোজেনিক ইলনেস’ বলা হয়। একজনের অসুস্থতা দেখে অন্যজনও অসুস্থ হয়ে পড়ে। মানসিক প্রভাবের কারণে এমনটি হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। সবাইকে সাধ্যমতো যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশা করছেন দ্রুততম সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে যাবেন।

  • Related Posts

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ফলে অক্টোবর…

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    ফ্রান্সজুড়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠেছে। অতিরিক্ত শিক্ষার্থীসংবলিত শ্রেণিকক্ষ, শিক্ষকসংকট, অপর্যাপ্ত স্কুল অবকাঠামো এবং দীর্ঘ সময় ধরে ক্লাস করার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে মঙ্গলবার দেশটির বিভিন্ন এলাকায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

    শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

    ৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-সিএনজি চলাচল শুরু

    ৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-সিএনজি চলাচল শুরু

    ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

    ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

    আয়াতুল কুরসির মর্যাদা ও আমলের সময়

    আয়াতুল কুরসির মর্যাদা ও আমলের সময়