হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি ওই সমুদ্রপথে বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকারে একের পর এক হামলার ঘটনা ঘটার পর ইরান এই কঠোর সিদ্ধান্ত নিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, প্রণালিটি আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কোনো দেশের জাহাজই এটি ব্যবহার করতে পারবে না।
আইআরজিসি নেভি শনিবার (১৭ অক্টোবর) এক কড়া হুশিয়ারিতে জানিয়েছে, যারা ইরানের এই নির্দেশ অমান্য করে প্রণালি পার হওয়ার চেষ্টা করবে, তাদের চরম মাশুল গুনতে হবে। মার্কিন বাহিনীর ওপর ভরসা করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, জাহাজগুলোকে আগুনে পুড়েই তা টের পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
ঘটনার সূত্রপাত হয় হরমুজ প্রণালিতে পানিতে পুঁতে রাখা একটি মাইনের আঘাতে একটি বিশাল তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ার মাধ্যমে। এরপরের দিন থেকে সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকাতেও আরও অন্তত দুটি তেলের ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়। একের পর এক এই বিস্ফোরণ ও হামলার ঘটনার পরই গোটা অঞ্চলের থমথমে পরিস্থিতির মধ্যে ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথটি সম্পূর্ণ বন্ধ করে দিল।

সূত্র: আল-জাজিরা

  • Related Posts

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    বকেয়া বেতন মিটিয়ে দেওয়া এবং সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় মাঠে নেমেছিলেন পোশাক শ্রমিকরা। তবে তাদের এ আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের এক রক্তক্ষয়ী…

    কোলেস্টেরল নিয়ন্ত্রণে ঢেঁড়সের কার্যকারিতা

    ঢেঁড়স খেতে পছন্দ করেন অনেকে। ভাজি, তরকারি কিংবা ঝোল—বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় এই সবজি। তবে ঢেঁড়সের পিচ্ছিল ভাবের কারণে অনেকেই এটি এড়িয়ে চলেন। অথচ এই পিচ্ছিল উপাদানই হজমের স্বাভাবিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    কোলেস্টেরল নিয়ন্ত্রণে ঢেঁড়সের কার্যকারিতা

    কোলেস্টেরল নিয়ন্ত্রণে ঢেঁড়সের কার্যকারিতা

    ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

    ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

    কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান

    কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান

    ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের