১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৫ সালে গৃহযুদ্ধের সময় জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) এসব বিধিনিষেধ জারি করেছিল।
সোমবার (২৬ অক্টোবর) লিবিয়ার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কাতারের রাজধানী দোহায় মধ্যপ্রাচ্যের বেসামরিক বিমান চলাচল কর্মকর্তাদের এক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিএওর মহাসচিব হুয়ান কার্লোস সালাজার সিদ্ধান্তটি ঘোষণা করেন।

লিবিয়ার রাজধানী ত্রিপোলিভিত্তিক পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ে দেশটির বেসামরিক বিমান চলাচল খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এবং এ খাতের সক্ষমতার প্রতি আস্থার প্রতিফলন হিসেবে বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, লিবিয়ার আকাশসীমা ব্যবহার করে চলাচলের অনুমতির জন্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর কাছ থেকে অভূতপূর্বসংখ্যক আবেদন এসেছে। চলতি বছরের নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ সালের শীতকালীন মৌসুমে প্রতি মাসে ৬১ হাজার ৯৬৮টি ফ্লাইটের অনুমতি নিবন্ধিত হয়েছে। আগের ২০২৫-২৬ সালের শীতকালীন মৌসুমে প্রতি মাসে গড়ে মাত্র দুই হাজার ফ্লাইট লিবিয়ার আকাশসীমা দিয়ে চলাচল করত।

পরিবহন মন্ত্রণালয়ের দাবি, এই বৃদ্ধি দেশটির আকাশসীমা ব্যবহারের মাধ্যমে উল্লেখযোগ্য আর্থিক আয় তৈরির সুযোগ সৃষ্টি করবে।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ২০১৪ সালে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে দেশটি কার্যত পূর্ব ও পশ্চিমাঞ্চলভিত্তিক পৃথক প্রশাসনিক কর্তৃত্বে বিভক্ত হয়ে পড়ে।

গৃহযুদ্ধের সময় ২০১৪ সালে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এয়ারবাসের তৈরি উড়োজাহাজসহ প্রায় ২০টি বিমান ক্ষতিগ্রস্ত হয়।

বর্তমানে লিবিয়ায় আন্তর্জাতিক বিমান চলাচল সীমিত। দেশটিতে যাতায়াতকারী অল্প কয়েকটি বিমান সংস্থা মূলত তিউনিসিয়া, জর্ডান, তুরস্ক, মিসর, সৌদি আরব ও সুদানের মতো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

লিবিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আইসিএওর সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংস্থাটির ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পাঠানো হবে।

  • Related Posts

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ হস্তান্তরের দাবিতে কঠোর কর্মসূচিতে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) আন্দোলনের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর চালিয়েছেন। পূর্বঘোষিত…

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িক বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে এনআইডি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন