৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে আগ্রহী ও যোগ্য চিকিৎসকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

প্রার্থীরা একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না। ৫১তম বিশেষ বিসিএসে আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদন করতে বিডিএস বা সমমানের ডিগ্রি প্রয়োজন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত যোগ্যতা থাকা প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ করতে হবে।

  • Related Posts

    লবণ আমদানির খবরে কুতুবদিয়ার চাষিদের দুশ্চিন্তা

    বিদেশ থেকে দেড় লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এ সিদ্ধান্তে কক্সবাজারের কুতুবদিয়ার প্রান্তিক লবণ চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, বিদেশি লবণ দেশে…

    আজকের স্বর্ণের দাম

    দেশের বাজারে সবশেষ বুধবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    লবণ আমদানির খবরে কুতুবদিয়ার চাষিদের দুশ্চিন্তা

    লবণ আমদানির খবরে কুতুবদিয়ার চাষিদের দুশ্চিন্তা

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    শুটিং সেটে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন

    শুটিং সেটে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন

    ৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার

    ৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার

    সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

    সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম