অবসর নয়, ১০০০তম গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্য রোনালদোর

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পর্তুগিজ মহাতারকা। জাতীয় দলের হয়ে আরও সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্যেই তিনি চালিয়ে যেতে চান তার বর্ণাঢ্য পথচলা।

৪১ বছর বয়সী রোনালদোকে আসন্ন নেশন্স লিগের জন্য পর্তুগালের ২৫ সদস্যের দলে রেখেছেন কোচ হোর্হে জেসুস। বৃহস্পতিবার লিসবনে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের এবারের নেশন্স লিগ অভিযান।

বিশ্বকাপের পর অবসরের কথা ভেবেছিলেন কি না— এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, হ্যাঁ, ভেবেছিলাম। অবশ্যই আমি সবসময় আমার সিদ্ধান্ত, ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে ভাবি। আমি চিন্তাশীল মানুষ, তাই ভাবতে হয়।

তবে জাতীয় দলের কোচ ও ফেডারেশন সভাপতির সঙ্গে আলোচনার পর নিজের সিদ্ধান্ত বদলেছেন তিনি। রোনালদো বলেন, আমি এখনও বিশ্বাস করি, জাতীয় দলকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার মতো সামর্থ্য আমার আছে। শুধু গোল করে নয়, মাঠের বাইরেও আমি দলকে সাহায্য করতে পারি।

ব্যক্তিগত অর্জনের তালিকায় এখন রোনালদোর সবচেয়ে বড় লক্ষ্য ১০০০ গোল। সেই মাইলফলক থেকে তিনি বর্তমানে ২১ গোল দূরে।

তবে নিজের ব্যক্তিগত লক্ষ্যকে জাতীয় দলের সাফল্যের চেয়ে আলাদা করে দেখছেন না রোনালদো। পর্তুগালের হয়ে তৃতীয়বার নেশন্স লিগের শিরোপা জেতাও তার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, দুটো লক্ষ্যই গুরুত্বপূর্ণ। ১,০০০ গোল, হ্যাঁ। পাশাপাশি জাতীয় দলও। নেশন্স লিগ জেতা… প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হচ্ছে। এটা একটি নতুন অধ্যায়।

পর্তুগালের বর্তমান দলে ফাবিও সিলভা, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস ও ফ্রান্সিসকো কনসেইসাওয়ের মতো একঝাঁক তরুণ প্রতিভা রয়েছেন। নতুন প্রজন্মের এই ফুটবলারদের পাশে থাকাও জাতীয় দলে থেকে যাওয়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন রোনালদো।

এটি একটি নতুন তরুণ প্রজন্ম। তবে আমার কাছে মূল বিষয় হলো মাঠে থাকা, গোল করা এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করা, বলেন তিনি।

তরুণদের কাছে নিজের প্রভাবের কথাও তুলে ধরেছেন পর্তুগিজ অধিনায়ক। তার ভাষায়, আমি জানি আমি কে। আমি জানি, এখানে থাকতে এবং এত সাফল্য পেতে কী করেছি। তরুণরা কেন ক্রিশ্চিয়ানোকে ভালোবাসে, সেটাও আমি জানি। তারা আমাকে একজন উদাহরণ হিসেবে দেখে। আমি সেটাই করে যাব—এমনকি অবসর নেওয়ার পরও… আরও ১০ বছর!

নিজের শারীরিক অবস্থার বিষয়েও আত্মবিশ্বাসী রোনালদো। তিনি বলেন, আমি নিজের সঙ্গে খুশি। আগামীকাল খেললাম কি না, পরের ম্যাচে বিশ্রাম নিলাম কি না— তা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি যেন ভালো অনুভব করি।

  • Related Posts

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

    লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ নথিপত্রে শতভাগ শেষ দেখিয়ে সরকারি কোষাগার থেকে তুলে নেওয়া হয়েছে ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল। অথচ  খালের বুকজুড়ে মিলেছে এক দশকের…

    বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

    হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখবে কাতার। দেশটির রাষ্ট্রীয় সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

    বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

    বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

    নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

    নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

    প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

    নিরাপত্তা উদ্বেগে আসছে না চ্যাটজিপিটির নতুন মডেল

    নিরাপত্তা উদ্বেগে আসছে না চ্যাটজিপিটির নতুন মডেল