আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি

আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৭টার পর শুরু হওয়া এ বৃষ্টিতে রাজধানীর মিরপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় ভোগান্তি সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।

এর আগে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় ঢাকায় ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

  • Related Posts

    সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

    সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পান হজমশক্তি উন্নত করতে, শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক এটি। অ্যালোভেরা শরবত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক…

    আজকের নামাজের সময়সূচি

    আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং, ২৯ ভাদ্র ১৪৩৩ বাংলা, ০১ রবিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- ফজর – ০৪:২৯ মিনিট। জোহর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি

    আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি

    সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

    সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬