বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৩০৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান যুব দল। ওমানের আল আমিরাতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখে টাইগার যুবারা।
৯ উইকেটে ৩০৪ রানের পাহাড় গড়ে আফগানিস্তান যুব দল। জিততে হলে বাংলাদেশের যুবাদের ৩০০ বলে করতে হবে ৩০৫ রান।
সোমবার টস জিতে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আফগান ব্যাটারদের এক থেকে সাত নম্বর-সবাই রান পেয়েছেন। এর মধ্যে ফিফটি করেছেন দুইজন।
আবিদুল্লাহ নাদারজান ২৩, ফরিদুল্লাহ ইহসাস ৫১, সোবহান জাখাইল ২৭, নোমান সালারজাই ৭৬, হামজা খান করেন ২৯ রান। শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ আর আমির হামজা করেন ১১ বলে ২১ রান।
বাংলাদেশের রুবাই ইসলাম রিজন ৪টি আর জেকে শরিফ সিয়াম নেন ২টি উইকেট।
টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬৯ রান। ৫০ রান করে ফিরেছেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। আরেক ওপেনার জারিফ সাইম ফেরেন ২২ রানে।
১০১ রানে দুই ওপেনার আউট হওয়ার পর দলের হাল ধরেন আল আমিন রনি ও এহসান আল মুনির। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৬.১ ওভারে ১৬৯ রান। ৬৩ ও ২৬ রানে ব্যাট করছেন আল আমিন ও মুনির।







