আবারও বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এর সঙ্গে চীনের জ্বালানি আমদানি বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ায়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবারও দাম বেড়েছে ৪ শতাংশের বেশি।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ২৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ২০ ডলারে উঠেছে।

একই সময়ে লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ২৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। সেপ্টেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কাই দাম বৃদ্ধির প্রধান কারণ। তেহরানও সামরিক অবরোধের বিরুদ্ধে অবস্থান থেকে সরে না আসার ইঙ্গিত দিয়েছে।

এরই মধ্যে খার্গ দ্বীপের কাছে একাধিক ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর বড় একটি অংশ এই দ্বীপে অবস্থিত।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির কারণে অঞ্চলটি থেকে তেল সরবরাহ দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কমে গেছে। একই সময়ে এশিয়ার বিভিন্ন দেশ জ্বালানি তেলের আমদানি বাড়ানোয় বাজারে চাহিদার চাপও তৈরি হয়েছে।

ফলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও বাড়তি চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা।

  • Related Posts

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    সকালে ঘুম থেকে ওঠার পর কী করছেন, তার প্রভাব পড়তে পারে আপনার সারাদিনের কাজের ক্ষমতা ও সুস্থতায়। তাড়াহুড়ায় নাশতা বাদ দেওয়া, দীর্ঘক্ষণ বসে থাকা কিংবা রাতের ঘুমের ঘাটতি দিনের শুরুতেই…

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    আগামীকাল ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে আজ বুধবার কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

    নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

    কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

    কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

    চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

    চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি