আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত অ্যাটলির বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘রাকা’ নিয়ে দর্শকদের আগ্রহ প্রতিটি নতুন তথ্যের সঙ্গে বাড়ছে। দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানার মতো তারকারা অভিনয় করায় সিনেমাটি নিয়ে আগে থেকেই আলোচনা রয়েছে। এবার সিনেমাটির নির্মাতারা একটি রহস্যময় টিজার প্রকাশ করায় সেই আগ্রহ আরও বেড়েছে।
সম্প্রতি প্রকাশিত টিজারে সিনেমার গল্প বা চরিত্র সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি। পোস্টটির সঙ্গে লেখা হয়েছে, বিশ্বজয়ী এক অভিজ্ঞতার সাক্ষী হতে প্রস্তুত হন।

সিনেমাটির ট্যাগলাইনে বলা হয়েছে, যা সম্ভব বলে মনে হয়েছিল, তারও বাইরে। আমরা কল্পনা করার সাহস করেছি। অর্জন করার সাহস করেছি। রাকা: বিশ্বজয়।

‘রাকা’ নিয়ে এখন পর্যন্ত খুব বেশি তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। সিনেমাটির শুটিং কোথায় হয়েছে কিংবা এর নির্মাণের ব্যাপ্তি কতটা, সেসব বিষয়ও গোপন রাখা হয়েছে। ফলে সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়ছে।
‘রাকা’য় চার চরিত্রে আল্লু অর্জুন

জানা গেছে, ‘রাকা’ সিনেমায় চারটি ভিন্ন চরিত্রে দেখা যেতে পারে আল্লু অর্জুনকে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি দাদা, বাবা ও দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন।
এ ছাড়া সিনেমাটিতে দুটি প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের ধারণা তুলে ধরা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে এসব তথ্যের কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর।

বিজ্ঞান কল্পকাহিনি ও অ্যাকশনধর্মী এই সিনেমাটি প্রযোজনা করছে সান পিকচার্স। ‘রাকা’র মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি।

সূত্র: এনডিটিভি

  • Related Posts

    শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, ৫৭২ কঙ্কাল উদ্ধার

    শ্রীলংকার উত্তরাঞ্চলের চেম্মানি এলাকার একটি গণকবর থেকে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। কয়েক দশক ধরে চলা দেশটির রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় যারা গুম বা নিখোঁজ হয়েছিলেন,…

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৯০ জনের মৃত্যু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, ৫৭২ কঙ্কাল উদ্ধার

    শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, ৫৭২ কঙ্কাল উদ্ধার

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

    মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়াও

    মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়াও

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

    সৃজিতের সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী

    সৃজিতের সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী

    দেশে দাম বাড়লেও বিশ্ববাজারে তেলের দামে পতন

    দেশে দাম বাড়লেও বিশ্ববাজারে তেলের দামে পতন