ইউএস ওপেনে প্রত্যাবর্তনের নতুন গল্প লিখছেন ঝেং

ইউএস ওপেনে যেন প্রত্যাবর্তনের নতুন গল্প লিখেই চলেছেন ঝেং কিনওয়েন। টানা দ্বিতীয় ম্যাচে ৫-০ গেমে পিছিয়ে পড়েও সেট জিতে নিলেন চীনের এই তারকা। এবার তাঁর শিকার ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেক।

প্রথম সেটে একসময় ০-৫ গেমে পিছিয়ে ছিলেন ঝেং। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টানা সাতটি গেম জিতে ৭-৫ ব্যবধানে সেটটি নিজের করে নেন। দ্বিতীয় সেটেও শিয়াওতেককে আর ম্যাচে ফিরতে দেননি তিনি। শেষ পর্যন্ত ৬-৩ গেমে সেট জিতে ৭-৫, ৬-৩ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করেন ঝেং।

অবিশ্বাস্য ব্যাপার হলো, মাত্র দুই দিন আগেই ম্যাডিসন কিসের বিপক্ষে ম্যাচের তৃতীয় সেটে ৫-০ গেমে পিছিয়ে পড়েছিলেন ঝেং। সেখান থেকেও টানা সাত গেম জিতে ম্যাচ জিতেছিলেন তিনি। অর্থাৎ পরপর দুই ম্যাচে একইভাবে ৫-০ গেমের ঘাটতি থেকে ঘুরে দাঁড়ালেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।

এই জয়ে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছেন ঝেং। বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে উঠে তাঁর টানা সপ্তম জয় এটি। ২০২৪ সালের অলিম্পিক সোনাজয়ী ঝেং চোটের কারণে দীর্ঘ সময় ছন্দ হারানোর পর এবার যেন নতুন করে নিজেকে ফিরে পেয়েছেন।

কোয়ার্টার-ফাইনালে ঝেংয়ের প্রতিপক্ষ এলেনা রিবাকিনা। রিবাকিনা চতুর্থ রাউন্ডে নাওমি ওসাকাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে উঠেছেন।

  • Related Posts

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ হস্তান্তরের দাবিতে কঠোর কর্মসূচিতে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) আন্দোলনের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর চালিয়েছেন। পূর্বঘোষিত…

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িক বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে এনআইডি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন