ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬০

ইয়েমেনের আন্তর্জাতিভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীগুলোর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৬০ জনের বেশি নিহত হয়েছেন। ২০২২ সালে ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে দেশটির কিছু তীব্র লড়াইয়ের মধ্যে এটি অন্যতম।
শনিবারের (৫ সেপ্টেম্বর) এ সংঘর্ষে নিহতদের মধ্যে বেসামরিকরাও রয়েছেন বলে দেশটির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানিয়েছে। খবর গার্ডিয়ানের।

ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, এ দিন দেশটির দক্ষিণপশ্চিমে দু’পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়।

অপরদিকে ইরান সমর্থিত হুথি গোষ্ঠির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, এ লড়াইয়ে ৩১ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের এক মেডিকেল সূত্র জানিয়েছে, একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় বেসামরিক নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) হুথিদের অবস্থানে ধারাবাহিকভাবে বিমান হামলা চালায়। এতে দু’পক্ষের সংঘাত উল্লেখযোগ্যভাবে তীব্র হয়ে ওঠে।

  • Related Posts

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডের একটি অংশে বিপর্যয়ের কারণে ঢাকা ও চট্টগ্রামের বড় অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘট্না তদন্তে এবার কমিটি করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে…

    ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

    ছোট ভিডিওর গণ্ডি পেরিয়ে দীর্ঘ সময়ের অনুষ্ঠান, পডকাস্ট ও হাস্যরসাত্মক পরিবেশনা দেখার সুযোগ তৈরি করছে ইনস্টাগ্রাম। ‘ফিচারস’ নামে নতুন একটি ভিডিও সুবিধা পরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এতে নির্বাচিত নির্মাতারা সর্বোচ্চ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

    ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

    অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে টাইব্রেকারে সেশেলসকে হারাল বাংলাদেশ

    অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে টাইব্রেকারে সেশেলসকে হারাল বাংলাদেশ

    ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২

    ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম