উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর উত্তরার আজমপুরে দ্বিতীয় দিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরার আজিমপুরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।

সড়কে যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। অনেক মানুষ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা দিয়েছেন।

শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি মোর্শেদ আলম বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

  • Related Posts

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের কর্মব্যস্ততা ও প্রতিকূলতা অনেক সময় হৃদয়কে উদাসীন ও আল্লাহবিমুখ করে তোলে। তাই ঘুমানোর আগের এ সময়টুকু হৃদয়কে আল্লাহমুখী করার অন্যতম শ্রেষ্ঠ সময়। আর দিনের…

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০