এইচএসসিতে এবার প্রায় অর্ধেকই ফেল

এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন অকৃতকার্য হয়েছেন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই পাস করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

যেভাবে জানা যাবে ফল

শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবেন। অনলাইনে ফল দেখতে পারবেন eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে।

এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এবার এসএমএসে ফল জানার নম্বর পরিবর্তন করে ১৬১৪০ নির্ধারণ করা হয়েছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যেত।

এসএমএসে ফল জানতে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

গত বছরের তুলনায় কমেছে পাস ও জিপিএ-৫

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর আগের বছর, ২০২৪ সালে, জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

সেই হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

  • Related Posts

    যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

    ইরানকে ঘিরে চলমান যুদ্ধের আর্থিক ক্ষতির দায় এবার ইউরোপীয় দেশগুলোকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে সমর্থন…

    বয়স ৪০ পার হলে হলে চুলের যত্ন নেবেন যেভাবে

    বয়স বাড়ার সঙ্গে ত্বকের পাশাপাশি চুলেও নানা পরিবর্তন দেখা দেয়। একসময় যে চুল ছিল ঘন ও উজ্জ্বল, ৪০ বছর পেরোনোর পর তা হয়ে উঠতে পারে রুক্ষ ও পাতলা। বাড়তে পারে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

    যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

    বয়স ৪০ পার হলে হলে চুলের যত্ন নেবেন যেভাবে

    বয়স ৪০ পার হলে হলে চুলের যত্ন নেবেন যেভাবে

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    এইচএসসিতে এবার প্রায় অর্ধেকই ফেল

    এইচএসসিতে এবার প্রায় অর্ধেকই ফেল

    ভারতের ‘জিপিএস’-কে নির্ভুল করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

    ভারতের ‘জিপিএস’-কে নির্ভুল করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

    ঢাকা বোর্ড: পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

    ঢাকা বোর্ড: পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ