একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী সুরভি জ্যোতি মূলত হিন্দি ধারাবাহিক এবং পাঞ্জাবি সিনেমায় অভিনয়ের জন্য সুপরিচিত। ২০১২ সালে জিটিভির বিখ্যাত ধারাবাহিক ‘কুবুল হ্যায়’-এ ‘জোয়া ফারুকী’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও তারকাখ্যাতি লাভ করেন।
২০১০ সালে পাঞ্জাবি ভাষার সিনেমার হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটে সুরভির। সেই সময়েই কানাঘুষা— পাঞ্জাবি অভিনেতা ও গায়ক জোরাবর সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুরভি জ্যোতি। পরে পাঞ্জাব ছেড়ে মুম্বাই চলে যাওয়ার পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। আর সেই দূরত্বের মাঝেই তাদের বিচ্ছেদ হয়।

এরপর ‘কবুল হ্যায়’ ধারাবাহিক নাটকের শুটিং চলাকালে টেলি অভিনেতা বরুণ তুর্কির সঙ্গে আলাপ হয় সুরভির জ্যোতির। দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। অধিকাংশ সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। একটা সময় তার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। যদিও গণমাধ্যমে নিজের সেই সম্পর্কের কথা অস্বীকার করেন অভিনেত্রী। এ ছা্ড়া ‘কবুল হ্যায়’ ধারাবাহিকে সুরভি জ্যোতি ও করণ সিং গ্রোভারের জুটি দর্শকরা পছন্দ করেছিলেন। দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দার অভিনেতাও করণ। এখন বলিউড অভিনেত্রী বিপাশা বসুর স্বামীও তিনি। করণের সঙ্গেও নাম জড়িয়ে পড়ে সুরভির।
এ ছাড়া ২০১৪ সালে ‘অ্যালোন’ নামে হরর ঘরানার সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন করণ গ্রোভার। সেই সিনেমায় করণের বিপরীতে অভিনয় করতে দেখা যায় বিপাশাকে। সেখানে বিপাশার সঙ্গে সম্পর্কে জড়ান এ অভিনেতা। ভেঙে যায় সুরভির সঙ্গে প্রেমের সম্পর্ক।

‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের অভিনেতা হৃতিক ধঞ্জানির সঙ্গেও নাম জড়িয়েছেন সুরভি জ্যোতি। একসঙ্গে ইস্তানবুল ঘুরতে গিয়েছিলেন এ তারকা জুটি। জানা গেছে, হৃতিকের সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রীর। কিন্তু সুরভি জ্যোতি জানিয়েছিলেন— হৃতিকের সঙ্গে তার ভালো বন্ধুত্ব রয়েছে।
সুরভি জ্যোতি ব্যক্তিজীবনে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই তালিকায় রয়েছে আরও এক বাঙালি অভিনেত্রীর স্বামী, যা নিয়ে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী। বর্তমানে সুমিত সুরির সঙ্গে সম্পর্কে রয়েছেন সুরভি জ্যোতি।

মিউজিক ভিডিওতে একসঙ্গে অভিনয় করেছিলেন সুমিত সুরি ও সুরভি জ্যোতি। সেখান থেকেই পরিচয়। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা জুটি— এমনটিই সামাজিক মাধ্যমে নেটিজেনদেরমাঝে গুঞ্জন ছড়িয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরভি জানিয়েছিলেন— বিনোদন জগতের অনেকেরই তাকে নিয়ে ভুল ধারণা রয়েছে। এমনকি তার সম্পর্কে খারাপ মন্তব্য করতেও পিছপা হননি তারা। সুরভি বলেন, তিনি কম সময়ে সাফল্য পেয়েছিলেন দেখে টেলি তারকাদের অধিকাংশই তাকে কটাক্ষ করতেন। তিনি বলেন, ‘আমাকে অনেকে কথা শুনিয়েছিলেন— কম পয়সায় নতুন নতুন মেয়েকে উঠিয়ে নিয়ে আসা হয়। তাদের কোনো গুণ নেই।’

উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৯ মে পাঞ্জাবের জালন্ধরে জন্ম সুরভি জ্যোতির। বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন অভিনেত্রী। সেখান থেকে স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। অর্থনীতি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর ইংরেজি বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অভিনেত্রী। এরপর রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন সুরভি জ্যোতি। এর পাশাপাশি মঞ্চনাটকও করেছেন তিনি।

বর্তমানে ধারাবাহিকের প্রতিটি পর্বে অভিনয় করে ৭০-৭৫ লাখ টাকা উপার্জন করেন এ অভিনেত্রী। শুধু ধারাবাহিকেই নয়, শ্রেয়া ঘোষাল, দর্শন রাভাল, সুনিধি চৌহানের মতো বহু গায়ক-গায়িকার মিউজিক ভিডিওতেও অভিনয় করতে দেখা যায় তাকে।

  • Related Posts

    ২৭ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামী ২৭ অক্টোবর সকাল ৮টায়। এরপর ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে হবে প্রার্থীদের। শনিবার নির্বাচন কমিশনের…

    থ্রি ইডিয়টস ২’ নিয়ে আমিরের বড় ঘোষণা

    বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এবার সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিলেন অভিনেতা আমির খান। তাঁর কথায়, ছবির পরিচালক রাজকুমার হিরানি চিত্রনাট্যের কাজ এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২৭ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ

    ২৭ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ

    থ্রি ইডিয়টস ২’ নিয়ে আমিরের বড় ঘোষণা

    থ্রি ইডিয়টস ২’ নিয়ে আমিরের বড় ঘোষণা

    পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল ১২ কোটি বছরের পুরোনো ডাইনোসরের পায়ের ছাপ

    পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল ১২ কোটি বছরের পুরোনো ডাইনোসরের পায়ের ছাপ

    নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন

    নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন

    হাম উপসর্গে গত ২৪ঘন্টায় ৮ জনের মৃত্যু

    হাম উপসর্গে গত ২৪ঘন্টায় ৮ জনের মৃত্যু

    এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

    এনআইডি সংশোধনে বড় অগ্রগতি