কানাডায় বসবাসের প্রলোভনে নারীকে নির্যাতন, দুই বাংলাদেশির কারাদণ্ড

কানাডায় ভালো চাকরি ও স্থায়ী বসবাসের স্বপ্ন নিয়ে গিয়ে শোষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন এক বাংলাদেশি নারী। এ ঘটনায় মানব পাচার, শ্রম শোষণ ও যৌন নিপীড়নের দায়ে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন কানাডার সাসকাচুয়ান প্রদেশের একটি আদালত। সাজাপ্রাপ্ত মোহাম্মদ মাসুমকে ১৪ বছর এবং সোহেল হায়দারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কানাডার গণমাধ্যম সিবিসি নিউজ ও সিটিভি জানিয়েছে, গত ২২ অক্টোবর কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাসকাটুনের প্রাদেশিক আদালতের বিচারক মিগুয়েল মার্টিনেজ এ রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, মাসুম মানব পাচার ও যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে, হায়দার মানবপাচারের দায়ে চার বছরের কারাদণ্ড পেয়েছেন।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১৮ বছর সরকারি চাকরি করা ওই নারী কানাডায় রেস্তোরাঁয় চাকরি এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার আশায় দেশটিতে আসেন। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত তিনি সাসকাচুয়ানের গাল লেক ও টিসডেল এলাকার রেস্তোরাঁয় কাজ করেন।

অভিযোগ ও আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তাকে সপ্তাহে ছয় দিন দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হতো। যথাযথ মজুরি দেওয়া হতো না এবং তার কাজের অনুমতিপত্র নিয়েও অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল। একপর্যায়ে মাসুম ওই নারীর পাসপোর্ট নিজের কাছে রেখে দেন এবং তার ওপর একাধিকবার যৌন নির্যাতন চালান।

পরে এলরোজ এলাকার একটি রেস্তোরাঁয় কাজের অনুমতিপত্র নিয়ে যাওয়ার পর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ওই নারী শোষণের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপর তিনি আইনি সহায়তা নেন।

কারাদণ্ডের পাশাপাশি, আদালত ভুক্তভোগী নারীর বকেয়া মজুরি ১২ হাজার ২৬৮ কানাডীয় ডলার মাসুমকে এবং হায়দারকে ৫ হাজার ৮৮৫ ডলার ১৬ সেন্ট পরিশোধের নির্দেশ দিয়েছেন।

 

  • Related Posts

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে একসঙ্গে বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে মার্কো জানসেন। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করে টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষে উঠে গেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। আইসিসির…

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    প্রকৃতির এক ভয়ংকর রূপ হলো ট্রপিক্যাল সাইক্লোন, যা সমুদ্রের বুকে জন্ম নিয়ে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই ধরনের শক্তিশালী ঝড়গুলোর নির্দিষ্ট কোনো সংখ্যা বা কোড নম্বর দিয়ে সাধারণ মানুষের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    টেস্টের বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জানসেন

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    ‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম