কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ভয়াবহ ধস দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয়রা জানান, ধসে যাওয়া অংশের পাশ দিয়ে তীব্র স্রোতে নদী আছড়ে পড়ছে। বড় বড় ফাটল তৈরি হওয়ায় যেকোনো সময় আরও অংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বারবার এভাবে ধ্বসে যাওয়া অংশ ভেঙে যাওয়ায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রায় ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, রাতেই বিকট শব্দে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। যেহেতু বাধের পাশেই আমাদের বাড়ি এখন আমাদের বাড়িঘর নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যাবে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দল।
সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এই ভাঙন সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

  • Related Posts

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরউচ্চ রক্তচাপ একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা অনেক মানুষ উপেক্ষা করেন। তবে নিয়ন্ত্রণে না থাকলে এটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপের…

    বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ

    দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে মিন্টোরোডে ঢাকা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

    বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ

    বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ

    কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

    জুমার দিনে দরুদ পাঠের বরকত ও অসামান্য ফজিলত

    জুমার দিনে দরুদ পাঠের বরকত ও অসামান্য ফজিলত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫