কু-ধারণা নেক আমল ধ্বংস করে

মানুষের নেক আমল ধ্বংস হওয়ার জন্য কুধারণাই যথেষ্ট। ইসলামে অন্যের প্রতি কুধারণা পোষণ করা হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে বিস্তারিতভাবে বিষয়টি বর্ণিত হয়েছে। বলা হয়েছে, ‘হে ইমানদারগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো। কারণ কোনো কোনো ধারণা ও অনুমান গুনাহ। অন্যের দোষ অন্বেষণ করো না। আর তোমাদের কেউ যেন কারও গিবত না করে। এমন কেউ কি তোমাদের মধ্যে আছে, যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? দেখো, তা খেতে তোমাদের ঘৃণা হয়। আল্লাহকে ভয় করো। আল্লাহ অধিক পরিমাণে তাওবা কবুলকারী এবং দয়ালু’ (সুরা হুজরাত-১২)। এ আয়াত থেকে বোঝা যায়-তিনটি কাজ হারাম। এক. মানুষ সম্পর্কে খারাপ ধারণা রাখা। দুই. কারও দোষত্রুটি তালাশ করা। তিন. কারও সম্পর্কে গিবত বা সমালোচনা করা। উল্লিখিত আয়াতে এ তিনটি বিষয়ই নিষিদ্ধ করা হয়েছে। এগুলো প্রত্যেকটা কবিরা গুনাহ অর্থাৎ সবচেয়ে বড় গুনাহ। কোরআনে আরও বর্ণিত হয়েছে, ‘এদের মধ্যে দ্বিতীয় একটি দল হচ্ছে নিরক্ষরদের। তাদের কিতাবের জ্ঞান নেই, নিজেদের ভিত্তিহীন আশা-আকাঙ্ক্ষাগুলো নিয়ে বসে আছে এবং নিছক অনুমান ও ধারণার ওপর নির্ভর করে চলছে। কাজেই তাদের জন্য ধ্বংস অবধারিত, যারা স্বহস্তে শরিয়তের লিখন লেখে, তারপর লোকেদের বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এভাবে তারা এর বিনিময়ে সামান্য স্বার্থ লাভ করে। তাদের হাতের এই লিখন তাদের ধ্বংসের কারণ এবং তাদের এই উপার্জনও তাদের ধ্বংসের উপকরণ’ (সুরা আল বাকারা ৭৮-৭৯)। এ আয়াতে অনুমান ও ধারণার ওপর নির্ভর করাকে ধ্বংসের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে। হাদিসের কিতাবগুলোতে অসংখ্য হাদিসে কুধারণা থেকে বেঁচে থাকার প্রতি নির্দেশ এসেছে। কারণ মানুষের প্রতি কুধারণা বহু অপরাধের জন্ম দেয়। বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, সাবধান! তোমরা কুধারণা পোষণ করা থেকে বিরত থাকবে।

♦ লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা

  • Related Posts

    অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

    বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় অল্প বয়স থেকেই চুল সাদা হয়ে যাচ্ছে। বংশগত কারণের পাশাপাশি শরীরে পুষ্টির ঘাটতি, হজমের…

    ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

    ব্যালন ডি’অরের বর্ষসেরা কোচের দৌড়ে আছেন বিশ্বকাপজয়ী স্পেনের সফল কোচ লুইস দে লা ফুয়েন্তে, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) লুইস এনরিকে, আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কু-ধারণা নেক আমল ধ্বংস করে

    কু-ধারণা নেক আমল ধ্বংস করে

    অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

    অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

    ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

    ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

    যে কারণে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই মডেলের প্রশিক্ষণ শুরু করল ওপেনএআই

    যে কারণে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই মডেলের প্রশিক্ষণ শুরু করল ওপেনএআই

    রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

    রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

    ২৭ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ

    ২৭ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ