খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগী মারা গেছেন।

একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালকের দফতর থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনের স্বাক্ষর রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ২৯৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে খুলনা জেলায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

  • Related Posts

    কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়? জানুন বৈজ্ঞানিক কারণ

    সন্ধ্যায় একটু খোলা বাতাসে বসতে গেলেই বা ঘরের কোণ থেকে হঠাৎ করেই মশার হানা—আমাদের নিত্যদিনের চেনা এক বিড়ম্বনা। তবে কখনো কি মনে হয়েছে, পরিবারের অন্য সবার চেয়ে আপনাকেই যেন মশা…

    ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

    রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়? জানুন বৈজ্ঞানিক কারণ

    কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়? জানুন বৈজ্ঞানিক কারণ

    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে অর্থ মন্ত্রণালয়ের একগুচ্ছ নির্দেশনা

    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে অর্থ মন্ত্রণালয়ের একগুচ্ছ নির্দেশনা

    খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

    খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

    ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

    ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

    বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের

    বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না