চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১৪ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীর চরজব্বর ও চট্টগ্রামের মীরসরাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নগরের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং।

উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গত ১২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির কোতোয়ালি থানা-পুলিশ নগরের কাঠের বাংলো এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চার সদস্যকে গ্রেপ্তার এবং ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তী সময়ে আসামিদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে গত শনিবার (১৭ অক্টোবর) আরও ২টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে চক্রের অপর সদস্য মো. ইমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। ডিবির দেওয়া তথ্যে পরবর্তীতে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ছাড়া কোতোয়ালি থানার একটি চুরি মামলার সূত্র ধরে নোয়াখালীর চরজব্বর থানা এলাকা থেকে ১টি এবং মীরসরাই থানা এলাকা থেকে ১টিসহ সর্বমোট ১৪টি চোরই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • Related Posts

    যে তিন কাজ মানুষকে জাহান্নামে ঠেলে দেবে

    দুনিয়ার কর্মের ওপর ভিত্তি করে পরকালের অনন্ত জীবনে মানুষের চূড়ান্ত গন্তব্য নির্ধারিত হবে। সেখানে কেবল দুটি পথ খোলা থাকবে— একটিতে অনন্ত সুখ ও শান্তির জান্নাত, আর অন্যটিতে কঠোর শাস্তির স্থান…

    বাতিল হলো ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি

    সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৯ অক্টোবর) বিকালে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়- ফাজিল ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যে তিন কাজ মানুষকে জাহান্নামে ঠেলে দেবে

    যে তিন কাজ মানুষকে জাহান্নামে ঠেলে দেবে

    বাতিল হলো ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি

    বাতিল হলো ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি

    দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

    দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১৪ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১৪ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬

    তহবিল সংকট, গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনির খাদ্য সহায়তা বন্ধ

    তহবিল সংকট, গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনির খাদ্য সহায়তা বন্ধ

    রিজিক আটকে গেছে, টেনশন পিছু ছাড়ছে না? কী করবেন

    রিজিক আটকে গেছে, টেনশন পিছু ছাড়ছে না? কী করবেন