চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

চীনের মহাকাশ স্টেশনে যাওয়ার মাধ্যমে ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের এক নভোচারী। চীনের তৈরি মহাকাশযানে চেপে কক্ষপথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের দুই সামরিক বৈমানিক জিশান আলী ও খুররম দাউদ। তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কয়েক মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন দুই বৈমানিক। সেখানে ওজনহীন অবস্থায় ঘুমানো, খাবার খাওয়া ও যন্ত্রপাতি মেরামতের পাশাপাশি কঠিন শারীরিক প্রশিক্ষণ এবং ম্যান্ডারিন ভাষাও শিখছেন তারা।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর মানব মহাকাশযান সহযোগিতা বিভাগের প্রধান আমের গিলানি জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে চূড়ান্ত নভোচারীর নাম ঘোষণা করা হতে পারে। ২০ জনের মধ্য থেকে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং মহাকাশযাত্রার সময়ের প্রচণ্ড জি-ফোর্স সহ্য করার ক্ষমতার ভিত্তিতে এই দুই বৈমানিককে বাছাই করা হয়েছে।

চূড়ান্ত নির্বাচিত ব্যক্তি মহাকাশে ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর মূল কাজ হবে পাকিস্তানের বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা। তিন শতাধিক প্রস্তাবনা থেকে চারটি জৈবপ্রযুক্তি গবেষণা চূড়ান্ত করা হয়েছে।

পাকিস্তানের নিজস্ব ক্রু-যুক্ত মহাকাশযান বা উৎক্ষেপণ রকেট না থাকায় পুরো অভিযানে দেশটিকে চীনের ওপর নির্ভর করতে হচ্ছে। মহাকাশে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন পাকিস্তানি নভোচারী।

এদিকে ২০২৮ সালের দিকে চীনের চ্যাংই-৮ চন্দ্র অভিযানে পাকিস্তানে তৈরি একটি চন্দ্রযান পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

সূত্র: রয়টার্স

  • Related Posts

    নারী-পুরুষের পর্দার ধরন কি এক, নাকি ভিন্নতা আছে?

    পর্দা ইসলামের একটি অবশ্যকরণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। সমাজে পর্দার বিধান লঙ্ঘনের কারণে অবক্ষয়, অশ্লীলতা এবং বিভিন্ন নৈতিক অবনতি ঘটে। তবে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে যে, পর্দা কেবল নারীদের…

    সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারী-পুরুষের পর্দার ধরন কি এক, নাকি ভিন্নতা আছে?

    নারী-পুরুষের পর্দার ধরন কি এক, নাকি ভিন্নতা আছে?

    সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক

    সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক

    হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

    হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

    দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

    দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

    মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

    মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

    আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

    আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া