জামালপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শ হয়ে মা-ছেলেসহ নিহত ৩

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে নিজ ঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দাদি বুলি বেগম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) এবং স্ত্রী লাকী আক্তার (৪০)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে বিপদে দেখে দাদি বুলি বেগম তাদের বাঁচাতে এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিদুৎস্পর্শের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

এদিকে মঙ্গলবার বিকালে জেলার মেলান্দহের কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ ইসলাম তায়েফ নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম। ওই শিক্ষার্থী বিকালে মাদ্রাসাঘরের টিনের চালে উঠলে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত জুনায়েদ মেলান্দহ থানার হাজরাবাড়ী এলাকার সোলাইমান হোসেনের ছেলে।

  • Related Posts

    শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

    দেশ-বিদেশের অসংখ্য অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার তার নায়িকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। শাকিবের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ তার বিপরীতে অভিনয়ের…

    ভালভার্দের জোরালো শটে রিয়ালের জয়

    চ্যাম্পিয়নস লিগে এএইকে এথেন্সের বিপক্ষে ম্যাচে দূরপাল্লার এক দুর্দান্ত শটে রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় এনে দিয়েছেন ফেদেরিকো ভালভার্দে। এই জয়ের ফলে টুর্নামেন্টে নিজেদের শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

    শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

    ভালভার্দের জোরালো শটে রিয়ালের জয়

    ভালভার্দের জোরালো শটে রিয়ালের জয়

    মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জোয়ার : হাউসে ২৩৭, সিনেটে ৫৪ আসন

    মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জোয়ার : হাউসে ২৩৭, সিনেটে ৫৪ আসন

    কারিগরি বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ

    কারিগরি বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ

    হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

    হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

    সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ৮ শতাধিক পর্যটক নিয়ে

    সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ৮ শতাধিক পর্যটক নিয়ে