টুপটুপ রিসোর্টে ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে ‘টুপটুপ’ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুড়িয়ে যাওয়া রিসোর্টে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১০ জনের মরদেহের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হলেও নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) ডিএনএ নমুনার সঙ্গে উদ্ধার হওয়া কোনো মরদেহের নমুনার মিল পাওয়া যায়নি। ফলে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ মুক্তার সন্ধানে রিসোর্ট এলাকায় আবারও তল্লাশি শুরু করে পুলিশ।

এ বিষয়ে উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সকালে উখিয়ার পাটুয়ারটেকে মেরিন ড্রাইভ-সংলগ্ন তিনতলা টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ড ঘটে। আগুনের পর ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে নিখোঁজের তালিকায় ছিলেন ১১ জন। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া ১০ জনের পরিচয় নিশ্চিত করা হয়। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকার শ্যামলী এলাকার একই পরিবারের মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।

এ ছাড়া ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকার আরেক পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে মৌলিহা মেহজাবিন আলভী (১৯), লায়লা জাহান নাবিলা (২৫), ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামী (২৪) রয়েছেন।

নিহত নাসরিন আক্তার মুক্তা আশুলিয়ার ‘স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের’ শিক্ষিকা ছিলেন। ঘটনার সময় তিনি দুই বান্ধবীকে নিয়ে রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন। তাঁর বান্ধবীরা রিসোর্ট থেকে বের হতে পারলেও মুক্তার সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় অবহেলার অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রিসোর্টের মালিক মোহাম্মদ তানভীর সুলতান মিয়া ও অপর মালিক নেওয়াজ মোর্শেদ পলাতক রয়েছেন। এ ঘটনায় রিসোর্টের সহকারী ব্যবস্থাপক মো. জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • Related Posts

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত

    অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’। এই ঘূর্ণিঝড় তীব্রতর হওয়ায় ভারতের ওড়িশার বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ওড়িশার ৬টি জেলা- পুরী, গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরিতে…

    কলাপাড়ায় প্রবারণা উৎসবে নানা রঙের ফানুস

    পটুয়াখালীর কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আকাশে উড়ানো হয়েছে নানা রঙের ফানুস। সোমবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন রাখাইন পল্লী থেকে একে একে উড়তে শুরু করে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত

    কলাপাড়ায় প্রবারণা উৎসবে নানা রঙের ফানুস

    কলাপাড়ায় প্রবারণা উৎসবে নানা রঙের ফানুস

    ৬ দিন ধরে চলছে অবরোধ, জিম্মি সাজেকবাসী

    ৬ দিন ধরে চলছে অবরোধ, জিম্মি সাজেকবাসী

    ১৮ মিনিট হাঁটলেই কমবে ওজন !

    ১৮ মিনিট হাঁটলেই কমবে ওজন !

    ফের এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ

    ফের এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ

    এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

    এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ