ডাবল সেঞ্চুরি করে তাওহিদ হৃদয়ের ইতিহাস

জোমেল ওয়ারিক্যানের টসড আপ ডেলিভারিটা লং অনে ঠেলে দিয়েই একটা রান তুলে নিলেন। সঙ্গে সঙ্গে ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া হয়ে গেল তাওহিদ হৃদয়ের, ইতিহাসও গড়ে ফেললেন তাতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে।
সেঞ্চুরির দেখা লাঞ্চের আগেই পেয়ে গিয়েছিলেন। এরপর থেকে তার ব্যাট চওড়া হয়েছে। তবে সময়ে সময়ে রয়ে-সয়েও খেলেছেন। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে তিনি একাই খেলেছেন ১১৮ টি ডেলিভারি। এই সময়ে তিনি রান তুলেছেন ৯০, যার ১০টি এসেছে শেষ দুই বলে। সেশনটা তিনি শেষ করেছিলেন ডাবল সেঞ্চুরি থেকে ১০ রানের দূরত্বে থেকে।

তৃতীয় সেশনে অপেক্ষাটা খুব বেশি বড় হতে দেননি হৃদয়। এই সময়ে আরও একটি চার মেরেছেন, ১৫ বল খেলে পৌঁছে গেছেন ডাবল সেঞ্চুরিতে। তাতেই প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দেওয়া প্রথম বাংলাদেশি ব্যাটার বনে গেছেন তিনি।
প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ বছর পর এই রেকর্ডটি নিজের করে নেন হৃদয়, সেটাও অবশ্য দ্বিতীয় সেশনের ঘটনা।

তৃতীয় সেশনের শুরুতে এবার এমন এক কীর্তি গড়লেন, যা কখনোই দেখেনি বাংলাদেশ। এবার তার সামনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ইনিংস খেলার চ্যালেঞ্জ। আর ২০টি রান করলেই তিনি গড়ে ফেলবেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট স্কোরের রেকর্ড। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করে এই রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম।

  • Related Posts

    টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসের ইতিহাস হৃদয়ের

    বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন তিনি। এর…

    প্রতিদিন একই খাবার খাওয়ার অভ্যাস শরীরে যেসব প্রভাব ফেলতে পারে

    ব্যস্ত জীবনে অনেকেই প্রতিদিন একই ধরনের খাবার খেতে অভ্যস্ত। সকালে ডিম-রুটি, দুপুরে ভাত-ডাল কিংবা রাতে পরিচিত কিছু খাবার—এভাবেই চলে অনেকের দৈনন্দিন খাদ্যাভ্যাস। এতে খাবার নিয়ে বাড়তি চিন্তা করতে হয় না,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসের ইতিহাস হৃদয়ের

    টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসের ইতিহাস হৃদয়ের

    প্রতিদিন একই খাবার খাওয়ার অভ্যাস শরীরে যেসব প্রভাব ফেলতে পারে

    প্রতিদিন একই খাবার খাওয়ার অভ্যাস শরীরে যেসব প্রভাব ফেলতে পারে

    সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন? জানুন জরুরি কিছু তথ্য

    সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন? জানুন জরুরি কিছু তথ্য

    পাইপলাইন ছিদ্র করে চুরি, মাটির নিচে গোপন ট্যাংকে মিলল ৪২৯২ লিটার তেল

    পাইপলাইন ছিদ্র করে চুরি, মাটির নিচে গোপন ট্যাংকে মিলল ৪২৯২ লিটার তেল

    ডাবল সেঞ্চুরি করে তাওহিদ হৃদয়ের ইতিহাস

    ডাবল সেঞ্চুরি করে তাওহিদ হৃদয়ের ইতিহাস

    ২৪ বছরের দাম্পত্যে ইতি, অবশেষে মুখ খুললেন আশীষ বিদ্যার্থী

    ২৪ বছরের দাম্পত্যে ইতি, অবশেষে মুখ খুললেন আশীষ বিদ্যার্থী