জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সে প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ অক্টোবরের নির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবরের পরিবর্তে গণিত (১১৩৭০৩) ও উচ্চাঙ্গ সংগীত (১১৪৫০২) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবরের পরিবর্তে বাংলা সাহিত্য (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), আরবি, সংস্কৃত, পালি, বেসিক হোম ইকোনমিকস এবং ড্রামা ও মিডিয়া স্টাডিজ (ব্যবহারিক) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার কোড ১১০১। পরীক্ষা শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।






