তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

ইসরাইলের নির্বাচনে ৭২ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট ৪৮টি আসনে এগিয়ে আছে। এ ছাড়া আরব দলগুলো ১৮টি আসনে এগিয়ে আছে।
বুধবার (২৮ অক্টোবরি) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি, আইজেনকোটের ইয়াশার ২১টি, আরবদের জয়েন্ট লিস্ট ১২টি, টুগেদার ১১টি, ডেমোক্র্যাটস ৮টি, ইসরাইল বেইতেনু ৮টি, ইউনাইটেড তোরাহ জুদাইজম ৭টি, শাস ৭টি, জিউইশ পাওয়ার ৭টি, রিলিজিয়াস জায়নিজম ৬টি এবং জেহুত ৬টি। এ ছাড়া রা’আম ৬টি আসন পেয়েছে।
ইসরাইলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের জন্য দলগুলো জোট গঠন করে। দেশটির ইতিহাসে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে এত দিন জোট সরকারের মাধ্যমেই দেশটি পরিচালিত হয়ে আসছে।

  • Related Posts

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আরও অন্তত ১৭৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায়…

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    বগুড়ার শিবগঞ্জে পুলিশের পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ১০২ ভরি তেজাবি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই করা স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?