তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৭

তুরস্কে পর্যটকবাহী বাসের সঙ্গে টো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ২৭ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় ময় রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে। টো ট্রাক সাধারণত উদ্ধার কাজে ব্যবহৃত হয়।

মানিসার গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বাসটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল নীল রঙের বডি ব্যাগ। ঘটনাস্থলে উল্টে যাওয়া টো ট্রাকটি কাঠের তক্তা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা নিজ দেশের নাগরিক বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান বলেন, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে কাজ চলছে। এ দুর্ঘটনায় আমরা হাড়েহাড়ে টের পাচ্ছি ট্রাফিক নিয়ম মেনে চলা কতটা জরুরি।

সূত্র: আলজাজিরা

  • Related Posts

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ ঢাকা ও এর আশেপাশের এলাকার আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার…

    রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

    বলিউডে অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেটেও দারুণ সফল রণবীর কাপুর। সম্প্রতি পুনের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে প্রতি মাসে সাড়ে চার লাখ টাকার বেশি আয় করতে চলেছেন এই অভিনেতা। তিন বছরের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

    রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

    পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

    পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

    স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

    স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ