দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

দুর্গাপূজায় সারা দেশের দুই হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প।

আজ শুক্রবার সকালে বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।

তিনি জানান, সীমান্তবর্তী এক হাজার ৪২৫টি মণ্ডপের নিরাপত্তার পাশাপাশি দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ও বিশেষ মনিটরিং সেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও উসকানিমূলক খবর ছড়ানোর আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে বাহিনীটি।

এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের নিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফেরাতে যোগাযোগ চলছে বলেও জানিয়েছে বিজিবি। মাহবুব মুর্শেদ বলেন, শশীদল সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই তাদের ফিরিয়ে আনা হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য।

প্রায় ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

  • Related Posts

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। মুক্তির পর দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে…

    রেকর্ডের পাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজটি ব্যাটিংয়ের এক অসাধারণ প্রদর্শনীতে পরিণত হয়েছে। যেখানে ছক্কা মারার হার এবং দ্রুত রান তোলার গতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সিরিজের চার ম্যাচে উভয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    রেকর্ডের পাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    রেকর্ডের পাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    চার দিন পর উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই পর্যটকের ভীড়

    চার দিন পর উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই পর্যটকের ভীড়

    ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

    ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও গানপাউডার উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও গানপাউডার উদ্ধার

    এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

    এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র