দেশে স্বর্ণের দামে আবারও পতন

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।বাংলাদেশ ভ্রমণ
শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
এর আগে, গত ৩০ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কে দাম কমল মূল্যবান এই ধাতুর।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

  • Related Posts

    আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

    আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে জাহাজটিতে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা করা হয়ে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় জাহাজ পরিবহণ…

    মরাধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

    বলিউডের সোনালী যুগের অন্যতম আলোচিত এবং চর্চিত বিষয় ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম এবং তাদের বিচ্ছেদ। ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে একসঙ্গে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

    আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

    মরাধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

    মরাধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

    মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ