‘দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়া’- অ্যালান ডোনাল্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রয়ের জন্য খেলার চিন্তা বাদ দিয়ে প্রথম টেস্টে পাওয়া সাফল্যের কৌশলেই বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়া আরও আগ্রাসী হয়ে মাঠে নামবে।
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং দুই দলের মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দ্বিতীয় জয়।
২০২৩ সালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়েন ডোনাল্ড। ৫৯ বছর বয়সি সাবেক এই পেসার দক্ষিণ আফ্রিকা থেকে এএফপিকে দেওয়া এক অডিও বার্তায় বলেন, দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারাতে অস্ট্রেলিয়া নিজেদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে মাঠে নামবে।

ডোনাল্ড বলেন, দুই টেস্টের সিরিজ হওয়ায় অনেক সময় একটি দল ভাবতে পারে, ‘আমরা তো সিরিজ হারব না, ড্র করতে পারলেই হলো।’ তবে বাংলাদেশের এমন মানসিকতা দেখানো উচিত হবে না। বরং ডারউইনে যে পরিকল্পনা ও কৌশল কাজে দিয়েছে, সেটিতেই আস্থা রেখে এগিয়ে যেতে হবে।
ডারউইনে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পেছনে দলের মানসিক দৃঢ়তারও প্রশংসা করেন ডোনাল্ড। ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটিকে অসাধারণ প্রতিক্রিয়া হিসেবে দেখছেন তিনি।

বাংলাদেশের বর্তমান পেস আক্রমণ নিয়েও উচ্ছ্বসিত ডোনাল্ড। বিশেষ করে হাসান মাহমুদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে দুর্দান্ত ছন্দে আছেন এই পেসার। কয়েক বছর আগে নেটে হাসানকে প্রথম দেখার অভিজ্ঞতা স্মরণ করে ডোনাল্ড জানান, তখনই তার মধ্যে বিশেষ প্রতিভা দেখতে পেয়েছিলেন।

হাসানের বোলিং নিয়ন্ত্রণেরও প্রশংসা করেন তিনি। ডোনাল্ডের মতে, বলকে দুই দিকে সুইং করানোর পাশাপাশি নিখুঁত জায়গায় বল ফেলার সক্ষমতা হাসানকে আলাদা করে তুলেছে।

ডারউইন টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণের গভীরতাও ডোনাল্ডকে মুগ্ধ করেছে। চোটের কারণে পেসার নাহিদ রানা না থাকলেও এবাদত হোসেনের মতো একজন বোলার দলে এসে কার্যকর ভূমিকা রাখতে পারছেন—এটিকে বাংলাদেশের পেস বোলিংয়ের শক্তির প্রমাণ হিসেবে দেখছেন তিনি।
ডোনাল্ড বলেন, একজন গুরুত্বপূর্ণ পেসার না থাকলেও যদি তার জায়গায় অন্য একজন বোলার একইভাবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে সেটি দলের বোলিং আক্রমণের গভীরতা সম্পর্কে অনেক কিছুই বলে। বাংলাদেশের পেস বোলিংয়ে এমন গভীরতা তৈরি হওয়াকে তিনি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।

দুই ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শনিবার, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

  • Related Posts

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    বিশ্বকাপের পর এবার নিজের দেশে খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে (২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর) তিনটি প্রীতি ম্যাচ খেলবে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না…

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    ৭৮তম এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে অ্যাপল টিভির নতুন ধারাবাহিক (ড্রামা সিরিজ) ‘উইডোজ বে’। এবারের আসরে মোট ১৯টি মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার জিতে সবচেয়ে সফল ধারাবাহিকের জায়গা দখল করেছে এটি। হাস্যরসাত্মক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার