নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইয়ালু নদীর ওপর নির্মিত নতুন সেতু দিয়ে চীনের সীমান্তবর্তী শহর দানদংয়ে পৌঁছেছেন।

শনিবার (২৪ অক্টোবর) তিনি সেখানে যান বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। সেতুটি আনুষ্ঠানিকভাবে চালুর প্রায় এক সপ্তাহ পর কিম এই সফরে গেলেন। দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানান, দানদংয়ে কিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ চার লেনের এই সেতুর নির্মাণকাজ ২০১৪ সালে শেষ হয়। তবে সংযোগ সড়ক ও শুল্কসংক্রান্ত অবকাঠামো না থাকায় এত দিন তা চালু করা যায়নি। সেতুটি দিয়ে দিনরাত কনটেইনার ও ভারী পণ্যবাহী যান চলাচলের ব্যবস্থা থাকবে। এতে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্য আরও বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মোকাবিলায় চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছেন কিম। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থক। অন্যদিকে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে বিজয় দিবসের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে চীন সফর করেছিলেন কিম। চলতি বছরের জুনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্তর কোরিয়া সফর করেন। সে সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, নির্মাণ ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

  • Related Posts

    কু-ধারণা নেক আমল ধ্বংস করে

    মানুষের নেক আমল ধ্বংস হওয়ার জন্য কুধারণাই যথেষ্ট। ইসলামে অন্যের প্রতি কুধারণা পোষণ করা হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে বিস্তারিতভাবে বিষয়টি বর্ণিত হয়েছে। বলা হয়েছে, ‘হে ইমানদারগণ, বেশি ধারণা…

    অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

    বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় অল্প বয়স থেকেই চুল সাদা হয়ে যাচ্ছে। বংশগত কারণের পাশাপাশি শরীরে পুষ্টির ঘাটতি, হজমের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কু-ধারণা নেক আমল ধ্বংস করে

    কু-ধারণা নেক আমল ধ্বংস করে

    অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

    অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

    ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

    ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

    যে কারণে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই মডেলের প্রশিক্ষণ শুরু করল ওপেনএআই

    যে কারণে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই মডেলের প্রশিক্ষণ শুরু করল ওপেনএআই

    রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

    রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

    ২৭ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ

    ২৭ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ