নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

নেইল আর্ট বা জেল ম্যানিকিউর এখন ফ্যাশন দুনিয়ার ট্রেন্ড। বিভিন্ন রঙের জেল পলিশ আর ইউভি লাইটে নখ শুকিয়ে এক নিমেষে পেয়ে যান উজ্জ্বল নখ। কিন্তু সুন্দর এই নখের পেছনে লুকিয়ে আছে বড় ঝুঁকি।

সম্প্রতি গ্রেট ব্রিটেনে প্রসাধন সামগ্রী প্রস্তুতকারক সংস্থাগুলোর জন্য ‘টিপিও’ নামক এক রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত ১৫ আগস্ট থেকে এই উপাদানযুক্ত নতুন কোনো নেইল প্রোডাক্ট বাজারে আনা যাবে না এবং ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে পুরোনো সব স্টক বাজার থেকে ধাপে ধাপে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগেই ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে টিপিও নিষিদ্ধ করেছে। কিন্তু কী এই টিপিও? কেন বিশ্বজুড়ে এটিকে ঘিরে এত উদ্বেগ?

গর্ভধারণের ক্ষমতা কমায় রাসায়নিক?

‘টিপিও’ মূলত জেল নেইল পলিশে ব্যবহৃত এক ধরনের ‘ফটোইনিশিয়েটর’ উপাদান, যা ইউভি বা এলইডি আলোর সংস্পর্শে এলে জেল পলিশকে শক্ত হতে সাহায্য করে। ইউরোপীয় ইউনিয়নের রিপোর্ট অনুযায়ী, এই রাসায়নিকটিকে প্রজননতন্ত্রের জন্য ক্ষতিকর উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, এটি বন্ধ্যত্ব এবং প্রজনন স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। তবে সাধারণ ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ ঘরে বা পার্লারে দু-একদিন জেল ম্যানিকিউর করলেই যে বন্ধ্যত্ব আসবে এমন সরাসরি প্রমাণ এখনো মেলেনি। তবে দীর্ঘদিনের এক্সপোজার শরীরে ক্ষতি করতে পারে।
ইউভি ল্যাম্প ও ক্যানসারের ঝুঁকি

শুধু রাসায়নিক নয়, জেল পলিশ শুকানোর জন্য ইউভি বা এলইডি ল্যাম্পের নিচে বারবার হাত রাখাকেও ঝুঁকির চোখে দেখছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। তাদের মতে, অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, যা ত্বকের অকাল বার্ধক্য ডেকে আনে এবং দীর্ঘমেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এমনকি, নখের প্লেট খুব সামান্য পরিমাণ (প্রায় ০.৫% থেকে ২.৫%) ইউভি রশ্মি শোষণ করলেও বারবার এই লাইটের ব্যবহার একেবারে ঝুঁকিমুক্ত নয়।

আর কী কী সমস্যা হতে পারে

১. অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস (ত্বকের চুলকানি ও অ্যালার্জি)।

২. নখ পাতলা ও ভঙ্গুর হয়ে যাওয়া।

৩. নখের কোণে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ।

৪. হাত বা ঠোঁটের চারপাশে একজিমা।

বিশেষ করে পার্লারকর্মীরা, যারা টানা কয়েক ঘণ্টা এই ধরনের কেমিক্যাল, ক্ষতিকর ধোঁয়া এবং ইউভি আলোর মধ্যে কাজ করেন, তাদের স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি।

  • Related Posts

    ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

    ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটুথ। ডিভাইসের মধ্যে দ্রুত ডেটা আদান-প্রদানের সুবিধা দিতে ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট (এইচডিটি) নামে নতুন ফিচার অনুমোদন করেছে ব্লুটুথ প্রযুক্তির নিয়ন্ত্রক সংস্থা ব্লুটুথ স্পেশাল…

    রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

    রমজান কেবল না খেয়ে থাকার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, ইবাদত ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনার এক বিশেষ সুযোগ। পবিত্র এই মাসে শরীর ও মনকে সুন্দরভাবে প্রস্তুত রাখতে শেষ মুহূর্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

    ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

    রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

    রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

    নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

    নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

    সংহতি দিবসে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

    সংহতি দিবসে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

    মহাকাশ থেকে চমৎকার লাল-সবুজ অরোরার ভিডিও শেয়ার করলেন নভোচারী

    মহাকাশ থেকে চমৎকার লাল-সবুজ অরোরার ভিডিও শেয়ার করলেন নভোচারী

    দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব

    দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব